জবির সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন হলেন ড. শাওলী মাহবুব 

১৯ জুলাই ২০২৬, ০৪:১৮ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৬, ০৪:৩৯ PM
অধ্যাপক ড. শাওলী মাহবুব

অধ্যাপক ড. শাওলী মাহবুব © সংগৃহীত

দেশের উচ্চশিক্ষার অন্যতম প্রতিষ্ঠান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শাওলী মাহবুব। জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর ২২(৫) ধারা মোতাবেক অনুষদভুক্ত বিভাগসমূহের মধ্য থেকে তাকে পরবর্তী ০২ (দুই) বছরের জন্য এই গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে নিযুক্ত করা হয়েছে।

রবিবার (১৯ জুলাই) বিশ্ববিদ্যালয় থেকে জারিকৃত এক অফিস আদেশে এ বিষয়টি জানানো হয়। সেখানে আরও বলা হয় , ডিন হিসেবে তার এই নিয়োগ আগামী ২০ জুলাই হতে আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে।

আদেশে আরও উল্লেখ করা হয়, নবনিযুক্ত ডিন অধ্যাপক ড. শাওলী মাহবুব দায়িত্ব পালনকালীন সময়কালে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি মোতাবেক নির্ধারিত ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধাদি প্রাপ্য হবেন।

ট্যাগ: জবি ডীন
আইএফআইসি ব্যাংকে জনবল নিয়োগ, আবেদন করুন আজই
  • ১৪ অক্টোবর ২০২৬
বিধি না মেনে জালিয়াতি করে মাদ্রাসায় ১১ শিক্ষক-কর্মচারী নিয়ো…
  • ১৪ অক্টোবর ২০২৬
বাড়ির সীমানা নিয়ে বিরোধে প্রাণ গেল প্রবাস ফেরত ছেলের
  • ১৪ অক্টোবর ২০২৬
২ তারকাকে ছাড়াই বাংলাদেশ সফরের দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের
  • ১৪ অক্টোবর ২০২৬
আত্মীয়তার সম্পর্কগুলো কী ম্লান হচ্ছে? 
  • ১৪ অক্টোবর ২০২৬
টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সা…
  • ১৪ অক্টোবর ২০২৬