জবির ইতিহাস বিভাগের ১২তম ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত

১০ জুলাই ২০২৬, ০৮:১৬ PM , আপডেট: ১০ জুলাই ২০২৬, ০৮:৩২ PM
জবির ইতিহাস বিভাগের ১২তম ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত

জবির ইতিহাস বিভাগের ১২তম ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত © টিডিসি সম্পাদিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইতিহাস বিভাগের ১২তম ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার ঢাকার অদূরে জিন্দাপার্কে এ রিইউনিয়ন অনুষ্ঠিত হয়। 

জানা গেছে, ‘বন্ধুত্বের বন্ধন—আত্মার বাঁধন’ স্লোগানকে ধারণ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ১২তম ব্যাচের দিনব্যাপী রিইউনিয়ন অনুষ্ঠিত হয়েছে। মিলনমেলায় অংশ নেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাবেক শিক্ষার্থীরা।

বৃষ্টিস্নাত পরিবেশেও দিনব্যাপী নানা আয়োজন, স্মৃতিচারণ, সাংস্কৃতিক পরিবেশনা, আড্ডা, খেলাধুলা এবং মধ্যাহ্নভোজের মাধ্যমে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো অনুষ্ঠান। দীর্ঘদিন পর একে অপরের সঙ্গে দেখা হওয়ায় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। 

আয়োজকরা জানান, এই রিইউনিয়নের মূল উদ্দেশ্য ছিল দীর্ঘদিন পর সহপাঠীদের একত্রিত করা, পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং ভবিষ্যতে সামাজিক ও পেশাগত সহযোগিতার ক্ষেত্রকে আরও বিস্তৃত করা। অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও এ ধরনের আয়োজন নিয়মিত করার প্রত্যাশা ব্যক্ত করেন। 

এ বিষয়ে শামসুল হক সাকিব বলেন, ‘আমাদের এই আয়োজন শুধু আত্মিক বিনোদনের জন্য নয়। আমরা প্রত্যেকে একেকটি সম্পদ। সেই সম্পদগুলো একত্রিত হয়ে নিজ নিজ অবস্থান থেকে দেশ ও পৃথিবীর জন্য ইতিবাচক অবদান রাখবে—এটাই আমাদের প্রত্যাশা।’

রাব্বিউল হাসান রাজু বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমাকে শুধু শিক্ষা কিংবা বন্ধু দেয়নি; দিয়েছে একঝাঁক মেধাবী সহযোদ্ধা। আজও আমরা সেই বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ থেকে বিভিন্ন উদ্যোগ ও ব্যবসায় একসঙ্গে কাজ করে এগিয়ে যাচ্ছি।’

ট্যাগ: জবি
প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9