গাছ ভেঙে পড়ে দুমড়ে-মুচড়ে গেল জবির বাস, প্রাণে বাঁচলেন শিক্ষার্থীরা

১২ জুলাই ২০২৬, ১২:০৯ PM
গাছ ভেঙে পড়ে দুমড়ে-মুচড়ে যাওয়া জবির বাস

গাছ ভেঙে পড়ে দুমড়ে-মুচড়ে যাওয়া জবির বাস © টিডিসি ফটো

রাজধানীতে চলমান ভারী বর্ষণ ও দমকা হাওয়ার প্রভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে একটি বড় গাছ উপড়ে বিশ্ববিদ্যালয়ের বাসের ওপর পড়ে। এতে দুমড়ে মুচড়ে গিয়ে বাসটির ব্যাপক ক্ষতি হয়েছে। তবে দ্রুত সরে যাওয়ায় কোনো শিক্ষার্থী, শিক্ষক বা কর্মচারী আহত হননি।

রবিবার (১২ জুলাই) দুপুরে আকস্মিক বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সময় বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের সামনে থাকা একটি বড় গাছ ভেঙে বিশ্ববিদ্যালয়ের একটি বাসের ওপর আছড়ে পড়ে। এতে বাসটির ছাদ ও জানালার বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থীরা জানান, বৃষ্টি ও বাতাসের তীব্রতার কারণে মুহূর্তের মধ্যেই গাছটি ভেঙে পড়ে। সৌভাগ্যবশত বাসটিতে তখন কোনো যাত্রী ছিলেন না। আশপাশে অবস্থানরত শিক্ষার্থীরাও নিরাপদে সরে যেতে সক্ষম হন।

আরও পড়ুন: ১০ দিন আগে সরকারি চাকরিতে যোগদান, পরকীয়া প্রেমিকার হাতে প্রাণ গেল আইইউটির সাবেক ছাত্রের

ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে গাছের ডালপালা অপসারণের কাজ শুরু করা হয়।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন অঞ্চলে সক্রিয় মৌসুমি বায়ু ও নিম্নচাপজনিত প্রভাবে কয়েকদিন ধরে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আগামী দিনগুলোতেও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ১৪ ঘণ্টায়ও হয়নি তদন…
  • ০৫ অক্টোবর ২০২৬
দেশের বাজারে ফের সোনার দামে বড় পতন, এখন ভরি কত?
  • ০৫ অক্টোবর ২০২৬
আবিপ্রবিতে ‘একাত্রয় ক্রনিকলস: দ্য সেলিব্রেশন আনস্ক্রিপ্টেড’…
  • ০৫ অক্টোবর ২০২৬
জাতীয় গুণী শিক্ষক সম্মাননা পাচ্ছেন শেকৃবির অবসরপ্রাপ্ত অধ্য…
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে ছাত্রদলের হামলায় আহত সাংবাদিককে দেখতে রামেকে শিবিরের…
  • ০৫ অক্টোবর ২০২৬
ছুটির বিকেলে গোবিপ্রবি ক্যাম্পাসে বসে শিশুদের পাঠশালা
  • ০৫ অক্টোবর ২০২৬