এইচএসসি পুনঃনিরীক্ষণ

কারিগরি শিক্ষা বোর্ডে ৩৮৬০  জনের ফল পরিবর্তন

২৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ PM
কারিগরি শিক্ষা বোর্ড

কারিগরি শিক্ষা বোর্ড © টিডিসি সম্পাদিত

২০২৬ সালের এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। এতে  কারিগরি শিক্ষা বোর্ডে ৩ হাজার ৮৬০ জনের ফল পরিবর্তন হয়েছে।  সোমবার (২৩ নভেম্বর) প্রকাশিত ফলাফল বিশ্লেষণে এ তথ্য জানা গেছে। 

ফল বিশ্লেষণে দেখা গেছে, কারিগরি শিক্ষা বোর্ডে ২৬ হাজার ৮০৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করা হয়েছে। এই বোর্ডে ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছেন ১৭ হাজার ৪৪০ জন। এরমধ্যে ৩ হাজার ৮৬০ জনের ফল পরিবর্তন হয়েছে। অর্থাৎ ফল পরিবর্তনের হার ২২.১৩ শতাংশ।

প্রসঙ্গত, এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডে এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছেন মোট ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী। তারা ইংরেজি, বাংলা ও আইসিটিসহ বিভিন্ন পত্রে মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র (বিষয়) পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের আবেদন করেছেন।   


১১টি শিক্ষা বোর্ডের মধ্যে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের শীর্ষে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড।

বোর্ডভিত্তিক প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা শিক্ষা বোর্ডে সর্বাধিক ৩ লাখ ৩৫ হাজার ৮৭৯টি এবং দ্বিতীয় সর্বোচ্চ হিসেবে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ১ লাখ ১৭ হাজার ৭০০টি উত্তরপত্র পুনর্নিরীক্ষার আবেদন জমা পড়েছে। 

এছাড়া অন্যান্য বোর্ডের মধ্যে রাজশাহী বোর্ডে ১ লাখ ৯ হাজার ৯৭১, যশোর বোর্ডে ৯৭ হাজার ৬১৮, কুমিল্লা বোর্ডে ৯২ হাজার ৭৭৬, দিনাজপুর বোর্ডে ৮৯ হাজার ৪২০, ময়মনসিংহ বোর্ডে ৭১ হাজার ৭৬২, বরিশাল বোর্ডে ৫৩ হাজার ৪০৯, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪০ হাজার ৮৩০ টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করা হয়েছে।  

জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়ন করবে বিএনপি
  • ২৩ নভেম্বর ২০২৬
সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করলেই গ্রেপ্তার: বিজিবি 
  • ২৩ নভেম্বর ২০২৬
সাবেক সংসদ সদস্য নিক্সনসহ ৯৬ জনের বিরুদ্ধে মামলা
  • ২৩ নভেম্বর ২০২৬
কারিগরি শিক্ষা বোর্ডে ৩৮৬০  জনের ফল পরিবর্তন
  • ২৩ নভেম্বর ২০২৬
একনজরে দেখুন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল
  • ২৩ নভেম্বর ২০২৬
ফল পরিবর্তন কোনো বোর্ডে ৪৪%, কোনো বোর্ডে ২%
  • ২৩ নভেম্বর ২০২৬