ঢাকা বোর্ডে এইচএসসির পুনঃনিরীক্ষণের বিস্তারিত ফল কখন, যা জানা যাচ্ছে

২৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ PM , আপডেট: ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ PM
এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে

এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে © ফাইল ছবি

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। এতে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে ৫ হাজার ৮৫৩ জনের ফল পরিবর্তন হয়েছে। তবে বিস্তারিত ফল পেতে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে শিক্ষার্থীদের।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন। তিনি সোমবার বেলা সাড়ে ৩টার দিকে বলেন, ‘সব বোর্ডের ফলাফল একসঙ্গে প্রস্তুত করা হচ্ছে। ৪টার পরে সব দেওয়া সম্ভব হবে।’  

সোমবার (২৩ নভেম্বর) বেলা ৩টার পর থেকে ফলাফল দেখতে পারছেন অধিকাংশ বোর্ডের শিক্ষার্থীরা। ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে এ ফলাফল দেখা যাচ্ছে। বোর্ডগুলো ওয়েবসাইটে আলাদাভাবে ফলাফল প্রকাশ শুরু করেছে।

এর আগে রবিবার (২২ নভেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির এক বিজ্ঞপ্তিতে তিন পদ্ধতিতে ফল দেখা যাবে বলে জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, পুনর্নিরীক্ষার ফল সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এবং নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে।

আরও খবর: এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, দেখুন এখানে

আবেদনকারীদের দেওয়া মোবাইল ফোন নম্বরে এসএমএসের মাধ্যমেও ফল জানানো হবে। এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডে এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছেন ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী। তারা ইংরেজি, বাংলা ও আইসিটিসহ বিভিন্ন পত্রে মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র (বিষয়) পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের আবেদন করেছেন।

১১টি শিক্ষা বোর্ডের মধ্যে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের শীর্ষে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড। বোর্ডভিত্তিক প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা শিক্ষা বোর্ডে সর্বাধিক ৩ লাখ ৩৫ হাজার ৮৭৯টি এবং দ্বিতীয় সর্বোচ্চ হিসেবে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ১ লাখ ১৭ হাজার ৭০০টি উত্তরপত্র পুনর্নিরীক্ষার আবেদন জমা পড়েছে। 

এছাড়া অন্যান্য বোর্ডের মধ্যে রাজশাহী বোর্ডে ১ লাখ ৯ হাজার ৯৭১, যশোর বোর্ডে ৯৭ হাজার ৬১৮, কুমিল্লা বোর্ডে ৯২ হাজার ৭৭৬, দিনাজপুর বোর্ডে ৮৯ হাজার ৪২০, ময়মনসিংহ বোর্ডে ৭১ হাজার ৭৬২, বরিশাল বোর্ডে ৫৩ হাজার ৪০৯, সিলেট বোর্ডে ৫১ হাজার ২৪৩, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪০ হাজার ৮৩০ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ২৬ হাজার ৮০৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করা হয়েছে।

সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করলেই গ্রেপ্তার: বিজিবি 
  • ২৩ নভেম্বর ২০২৬
সাবেক সংসদ সদস্য নিক্সনসহ ৯৬ জনের বিরুদ্ধে মামলা
  • ২৩ নভেম্বর ২০২৬
কারিগরি শিক্ষা বোর্ডে ৩৮৬০  জনের ফল পরিবর্তন
  • ২৩ নভেম্বর ২০২৬
একনজরে দেখুন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল
  • ২৩ নভেম্বর ২০২৬
ফল পরিবর্তন কোনো বোর্ডে ৪৪%, কোনো বোর্ডে ২%
  • ২৩ নভেম্বর ২০২৬
২০ টাকার টোল নিয়ে বিরোধ, আদায়কারীর ঘুষিতে প্রাণ গেল চোখ হার…
  • ২৩ নভেম্বর ২০২৬