সবুজ ক্যাম্পাস গড়তে সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি জবি ছাত্রদলনেতার

১৫ জুলাই ২০২৬, ০৩:৪৮ PM
সচেতনতামূলক লিফলেট বিতরণ

সচেতনতামূলক লিফলেট বিতরণ © টিডিসি ফটো

‘সবুজ ক্যাম্পাস, সুস্থ পরিবেশ, উজ্জ্বল ভবিষ্যত’—এই স্লোগানকে সামনে রেখে ক্যাম্পাসকে সবুজ ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও শিক্ষার্থী সংযোগ কর্মসূচি করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের একাংশ।

বুধবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ২য় যুগ্ম আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান রুমির নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে বক্তব্যে রুমি বলেন, ‘দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ পেয়েছি। সেই ধারাবাহিকতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল শুরু থেকেই একটি শিক্ষার্থীবান্ধব, নিরাপদ ও পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘একটি পরিচ্ছন্ন, সবুজ, নিরাপদ ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ে তোলা আমাদের সবার দায়িত্ব। সচেতনতা, পারস্পরিক সহযোগিতা এবং দায়িত্বশীল আচরণের মাধ্যমেই একটি আদর্শ শিক্ষার পরিবেশ নিশ্চিত করা সম্ভব। বর্তমান বৃক্ষরোপণের মৌসুম চলছে। আমরা আমাদের জায়গা থেকে সচেতন করার চেষ্টা করেছি।’

তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আসুন, আমরা সবাই মিলে একটি পরিবেশবান্ধব সবুজ ক্যাম্পাস বিনির্মাণে একসঙ্গে কাজ করি। সবুজ ক্যাম্পাস, নিরাপদ ক্যাম্পাস ও শিক্ষার্থীর অধিকার নিশ্চিত করাই হোক আমাদের অঙ্গীকার।’

এ সময় দুই শতাধিক নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থী কর্মসূচিতে অংশ নেন।

নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দেশের সর্বোচ্চ ৩৭ ডিগ্রি তাপমাত্রা ফেনীতে, জনজীবনে অস্বস্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘ ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপির হস্তক্ষেপে মুক্ত গোবিপ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শীঘ্রই সমাবর্তন আয়োজনের আগ্রহ নেই কুবি প্রশাসনের
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9