কেরোসিন ঢেলে শিক্ষক হত্যাচেষ্টায় জবি শিক্ষক স‌মি‌তির প্রতিবাদ মঙ্গলবার

০৭ জুলাই ২০১৯, ০৫:৩৪ PM

© ফাইল ফটো

ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেক‌নোল‌জির শিক্ষকের গা‌য়ে কে‌রো‌সিন ঢে‌লে প্রকাশ্যে আগুনে পু‌ড়ি‌য়ে হত্যা‌চেষ্টায় জ‌ড়িত‌দের স‌র্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধ‌ন ও প্র‌তিবাদ সমাবেশ কর‌বে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জ‌বি) শিক্ষক সমিতি।

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির এ মানববন্ধ‌ন ও প্রতিবাদ সমাবেশ আগামী মঙ্গলবার (৯ জুলাই) সকাল ১১:০০ ঘটিকায় অনুষ্ঠিত হবে।

‌রোববার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নূর মোহাম্মাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা‌নো হয়। সমাবেশে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক‌দের উপস্থিত থাকার জন্য বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

উল্লেখ্য গত মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় বেসরকারি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেক‌নোল‌জি (ইউএসটিসি) শিক্ষক মাসুদ মাহমুদের গায়ে কেরোসিন ঢেলে দিয়েছে একদল শিক্ষার্থী। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অবসর নেওয়ার পর বছরখানেক আগে ইউএসটিতে ইংরেজি বিভাগের উপদেষ্টা হিসেবে যোগ দেন।

মানবিক ডাক্তারের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতার ৪ সহযোগী …
  • ১৩ এপ্রিল ২০২৬
চমক রেখে শ্রীলঙ্কার বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের
  • ১৩ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যার সিসিটিভি ফুটেজ ভাইর…
  • ১৩ এপ্রিল ২০২৬
কিশোরীর বাল্যবিবাহের অনুষ্ঠান বন্ধ করল প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: দুই শতাধিক যাত্রী নিখোঁ…
  • ১৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬