শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে জকসু ও বিবিভি এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

২৬ এপ্রিল ২০২৬, ০৯:০৯ PM
জকসু ও বিবিভি এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

জকসু ও বিবিভি এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিল্পখাত উপযোগী দক্ষতা বৃদ্ধি, মেন্টরশিপ এবং তরুণ উদ্যোক্তা তৈরির লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) ও প্রযুক্তিভিত্তিক প্ল্যাটফর্‌ম ব্রিলিয়ান্ট ব্রেইনস ভ্যালি BBV এর মধ্যে এক সমঝোতা স্মারক MoU স্বাক্ষরিত হয়েছে।

এই চুক্তির অধীনে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা, ক্যারিয়ার মেন্টরশিপ এবং প্রযুক্তিগত উদ্ভাবনী কাজে সরাসরি অংশগ্রহণের সুযোগ পাবেন। 

অনুষ্ঠানে জকসুর পক্ষে সহ সভাপতি মো: রিয়াজুল ইসলাম(ভিপি) এবং শিক্ষক ও গবেষণা সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল সহ সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সমঝোতা স্মারক শেষে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন যে, এর মাধ্যমে তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি ব্যাবহারিক জ্ঞান অর্জনে শিক্ষার্থীরা এক ধাপ এগিয়ে থাকবে।

চুক্তি স্বাক্ষর শেষে ভিপি মোঃ রিয়াজুল ইসলাম আশাবাদ ব্যক্ত করে বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষ জনশক্তি ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতেই জকসু এবং বিবিভি এর মধ্যে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। শিক্ষার্থীদের দক্ষ ও স্বাবলম্বী করে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। বিবিভি এর সাথে এই চুক্তি শিক্ষার্থীদের ক্যারিয়ারে নতুন সম্ভাবনা উন্মোচন করবে।

তিনি আরও বলেন, আমরা চাই আমাদের সাধারণ শিক্ষার্থীরা যেন তাত্ত্বিক পড়াশোনার পাশাপাশি আধুনিক প্রযুক্তি ও কর্পোরেট বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেকে যোগ্য করে তুলতে পারে। এই চুক্তির ফলে শিক্ষার্থীরা বিশেষ আর্থিক সুবিধায় মানসম্মত মেন্টরশিপ ও প্রশিক্ষণের সুযোগ পাবে, যা তাদের ক্যারিয়ার গঠনে যুগান্তকারী ভূমিকা রাখবে।

এই চুক্তির গুরুত্ব এবং কারিগরি দিকগুলো ব্যাখ্যা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল জানান," আজ (জকসু) এবং বিবিভি (Brilliant Brains Valley) এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ করে গড়ে তোলার ক্ষেত্রে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ বলে মনে করি।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের আইটি স্কিল, প্রফেশনাল ট্রেনিং, সফট স্কিল ডেভেলপমেন্ট এবং ক্যারিয়ার কাউন্সেলিং নিয়ে কাজ করবে বিভিবি। আজকের এই চুক্তির মাধ্যমে বিবিভি এর বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট কোর্সে আমাদের সাধারণ শিক্ষার্থীরা বিশেষ অগ্রাধিকার ও আর্থিক সুবিধা পাবেন। এবং আমরা চাই আমাদের শিক্ষার্থীরা শুধু তাত্ত্বিক শিক্ষায় নয় বরং দক্ষতায়ও অনন্য হয়ে উঠুক। আজকের এই এমওইউ সেই লক্ষ্য পূরণের পথে আমাদের আরও এক ধাপ এগিয়ে দিল।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬