ডিএসসিসি প্রশাসক

বর্তমান সরকারের আমলেই ঢাকা কলেজের চেহারা বদলাতে হবে

২০ নভেম্বর ২০২৬, ০৬:২৪ PM
ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।

ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। © সংগৃহীত

বর্তমান সরকারের আমলেই ঢাকা কলেজের সার্বিক উন্নয়ন ও অবকাঠামোগত পরিবর্তন হওয়া উচিত বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। তিনি বলেন, দেশের রাষ্ট্র পরিচালনা ও বিনির্মাণে ঢাকা কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। অথচ দেশের অন্যতম ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠান প্রত্যাশা অনুযায়ী উন্নয়ন পায়নি।

শুক্রবার (২০ নভেম্বর) বেলা ১১টায় ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুস সালাম বলেন, অনুষ্ঠানে রাষ্ট্রপতি, সরকারের উপদেষ্টা, শিক্ষামন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য ও শিক্ষা সচিব উপস্থিত রয়েছেন। তাঁদের কাছে প্রত্যাশা, ঢাকা কলেজের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। বর্তমান সরকারের আমলেই কলেজটির সার্বিক অবস্থার পরিবর্তন ঘটবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, ‘বাংলাদেশ চালায় ঢাকা কলেজের প্রাক্তন ছাত্ররা, এই দেশ বিনির্মাণ করছে ঢাকা কলেজের প্রাক্তন ছাত্ররা। তাহলে ঢাকা কলেজের অবস্থা এমন থাকবে কেন? এটা তো থাকা উচিত না।’

ঢাকা কলেজের উন্নয়নের প্রয়োজনীয়তা তুলে ধরে আব্দুস সালাম বলেন, বাংলাদেশে ঢাকা কলেজের যে মান ও অবস্থান, সে অনুযায়ী প্রতিষ্ঠানটির অবকাঠামোগত ও আনুষঙ্গিক উন্নয়ন হওয়া উচিত ছিল। কিন্তু সেই অনুপাতে উন্নয়ন হয়নি। সংশ্লিষ্ট ব্যক্তিরা দায়িত্ব পালনকালে কলেজটির সবকিছুর পরিবর্তন হবে বলে তিনি প্রত্যাশা করেন।

নিজের ছাত্রজীবনের স্মৃতিচারণা করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বলেন, নটর ডেম কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করার পর ডিগ্রিতে পড়ার জন্য ঢাকা কলেজে ভর্তি হয়েছিলেন তিনি। স্বাধীনতার পর ১৯৭৩ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত সময়টি তাঁর রাজনৈতিক জীবনের উল্লেখযোগ্য একটি অধ্যায়। ওই সময় ঢাকা কলেজের হল, ক্যানটিন ও ছাত্রাবাসের অনেক স্মৃতি রয়েছে তাঁর। তবে সেসব স্মৃতি বিস্তারিত বলতে গেলে দীর্ঘ সময়ের প্রয়োজন হবে বলে উল্লেখ করেন তিনি।

দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখার প্রত্যাশা জানিয়ে আব্দুস সালাম আরও বলেন, বাংলাদেশ বর্তমানে গণতান্ত্রিক পথে হাঁটতে শুরু করেছে। গণতন্ত্র ও সংসদীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার প্রচেষ্টায় ঢাকা কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে।

তিনি বলেন, গণতন্ত্র যেন আবারও বাধাগ্রস্ত না হয় এবং বাংলাদেশকে যেন আবার চোরাগলির পথে ঠেলে দেওয়া না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। ঢাকা কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা গণতান্ত্রিক ধারাকে এগিয়ে নিতে ভূমিকা রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির  আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে চ…
  • ২০ নভেম্বর ২০২৬
ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে ভারপ্রাপ্ত ডিন, নেপথ্যে বি…
  • ২০ নভেম্বর ২০২৬
ঢাকা কলেজের প্রতিষ্ঠাবার্ষিকীতে খাবারের মান ও অব্যবস্থাপনা …
  • ২০ নভেম্বর ২০২৬
বর্তমান সরকারের আমলেই ঢাকা কলেজের চেহারা বদলাতে হবে
  • ২০ নভেম্বর ২০২৬
অস্ট্রেলিয়ার কাছে হেরে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার
  • ২০ নভেম্বর ২০২৬
নোয়াখালীতে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্…
  • ২০ নভেম্বর ২০২৬
diuimage