জকসু নির্বাচন

একজনের স্থলে অন্য প্রার্থীকে বিজয়ী ঘোষণা, ভুলের জন্য ক্ষমা চাইলো কমিশন

০৮ জানুয়ারি ২০২৬, ০৩:২৯ AM , আপডেট: ০৮ জানুয়ারি ২০২৬, ০৪:১৬ AM
জকসু

জকসু © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে তিন হাজার ৪৩৩ ভোট পেয়েও সদস্য হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়নি শিবির-সমর্থিত প্যানেলের সদস্য প্রার্থী মেহেদী হাসানকে। অথচ তার চেয়ে প্রায় এক হাজার কম ভোট পেয়ে ছাত্রদল-সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান’-এর সদস্য প্রার্থী ইমরান হাসান ইমন ২ হাজার ৬৩৬ ভোট পেয়ে সপ্তম সদস্য হিসেবে ঘোষণা করা হয়েছে।

তবে নির্বাচন কমিশনের দাবি, এটি তাদের অনিচ্ছাকৃত ভুল। তাড়াহুড়োর কারণে এমন ভুল হয়েছে বলে স্বীকার করেছেন কমিশন।

বুধবার (৭ জানুয়ারি) মধ্যরাতে ফল ঘোষণার পরবর্তীতে এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান বলেন, আমরা হাতে লেখা একটি কাগজ দেখে জকসুর বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করছিলাম। রাত গভীর হয়ে যাওয়া এবং সাংবাদিক সম্মেলনের প্রস্তুতির তাড়াহুড়োর কারণে এ ভুলটি হয়েছে।

তিনি আরও বলেন, সাংবাদিক সম্মেলনে চার নম্বর বাদ দিয়েই আট নম্বর পর্যন্ত পর্যায়ক্রমে পড়ে ফেলি। মাঝখানে ভোটের সংখ্যার দিক থেকে চতুর্থ অবস্থানে থাকা মেহেদী হাসানের নাম অনিচ্ছাকৃতভাবে বাদ পড়ে যায়। আমার এই অনিচ্ছাকৃত ভুলের জন্য কমিশনের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছি।

কমিশনের সংশোধিত জকসুর সদস্যরা হলেন, ফাতেমা আক্তার (অরিন) ৩৮৫১ (শিবির), মোহাম্মদ আকিব হাসান ৩৫৮৮ (শিবির) শান্তা আক্তার  ৩৫৫৪ (শিবির), মো. মেহেদী হাসান ( শিবির), মোহাম্মদ সাদমান আমিন ৩৩০৭ (ছাত্রদল), মোহাম্মদ জাহিদ হাসান ৩১২৪ (স্বতন্ত্র), আবদুল্লাহ আল ফারুক -২৯১৭ (শিবির) নির্বাচিত হয়েছেন

শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্কের মুখে ইন্দোনেশিয়ার ভাইস প্রেস…
  • ১২ নভেম্বর ২০২৬
ব্রহ্মপুত্র নদে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুজনের কারাদ…
  • ১২ নভেম্বর ২০২৬
চেয়ারম্যান নির্বাচন করতে সরকারি চাকরি ছাড়ছেন প্রধান শিক্ষক
  • ১২ নভেম্বর ২০২৬
পদত্যাগ করলেন এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং
  • ১২ নভেম্বর ২০২৬
পরীক্ষার কেন্দ্রে ব্লুটুথ ও মোবাইলসহ নকলের দায়ে ঢাকা সেন্ট…
  • ১২ নভেম্বর ২০২৬
ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে বদলি
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950