জবির ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে ৬ জানুয়ারি

০৪ জানুয়ারি ২০২৬, ১২:৪৯ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ৬ জানুয়ারি (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের সব ইনস্টিটিউট ও বিভাগে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। তবে এদিন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম চালু থাকবে।

আজ রবিবার (৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘আগামী ০৬ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। জকসু নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে আগামী ৬ জানুয়ারি তারিখ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল ইনস্টিটিউট/বিভাগে ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে এবং যথারীতি অফিস খোলা থাকবে।’

এলপিজির দাম ফের বাড়ল আড়াইশর বেশি
  • ০৪ অক্টোবর ২০২৬
দেশের ৩০ হাজার ৭৮৩ স্কুল-কলেজ-মাদ্রাসা জাতীয়করণের দাবি, প্র…
  • ০৪ অক্টোবর ২০২৬
না ফেরার দেশে ঢাবি অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক, উপাচার্যের শোক
  • ০৪ অক্টোবর ২০২৬
২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প হাতে নিচ্ছে সরকার…
  • ০৪ অক্টোবর ২০২৬
নতুন মামলায় আবারও গ্রেপ্তার সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল
  • ০৪ অক্টোবর ২০২৬
এভারকেয়ার হাসপাতাল প্যারামেডিক পদে চাকরি, আবেদন ১০ অক্টোবর…
  • ০৪ অক্টোবর ২০২৬