জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা নিবন্ধনের সময় বৃদ্ধি

১১ ডিসেম্বর ২০২৫, ০৮:২৪ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা, ২০২৬-এর নিবন্ধন কার্যক্রমের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক দপ্তর থেকে বৃহস্পতিবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্নাতক (পাস ও সম্মান) এবং স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত নিয়মিত শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে কলেজগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নিবন্ধন কার্যক্রম আগামী ২০ ডিসেম্বর ২০২৫, শনিবার পর্যন্ত চলবে।

এতে আরও জানানো হয়, পূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তির স্মারক নং ৩২ (০৩৮) জাতীঃবিঃ/শাঃশিঃ/স্পোর্টসবোর্ড/২০১২/১৭৮৪, তারিখ ২৬ নভেম্বর ২০২৫–এর অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে।

বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক দপ্তরের পরিচালক মোহাম্মদ শফিউল করিম।

বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলকে ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি মহান…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
‘কুকুরের মত হিংস্রদের কীভাবে শিক্ষা দিতে হয়, ছাত্রদল বারবার…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্র…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চবির শাটলট্রেন সংস্কারে ১৫ উদ্যোগ নিল বাংলাদেশ রেলওয়ে
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মে ২০২৭ থেকেই চট্টগ্রামে স্থায়ী ক্যাম্পাসে ক্লাস নেবে মেরিট…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬