ডিগ্রি ২য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ

০৯ ডিসেম্বর ২০২৫, ০৩:০৩ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময়সূচি প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১১ ডিসেম্বর ২০২৫ থেকে ৭ জানুয়ারি ২০২৬ পর্যন্ত অনলাইনের মাধ্যমে পরীক্ষার ফরম পূরণ করা যাবে।

২০২২–২৩ শিক্ষাবর্ষের নিয়মিত ও প্রাইভেট পরীক্ষার্থীদের পাশাপাশি ২০২১–২২, ২০২০–২১, ২০১৯–২০, ২০১৮–১৯ ও ২০১৭–১৮ শিক্ষাবর্ষের ইমপ্রুভমেন্ট পরীক্ষার্থীরাও ফরম পূরণের সুযোগ পাবেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরীক্ষার সময়সূচি ও অন্যান্য বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬