ইবি সাংবাদিক সমিতির নতুন সভাপতি মুনিম, সম্পাদক জুয়েল

০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:১২ PM
ইবিসাসের নতুন সভাপতি নিয়ামতুল্লাহ মুনিম ও সাধারণ সম্পাদক জুয়েল রানা

ইবিসাসের নতুন সভাপতি নিয়ামতুল্লাহ মুনিম ও সাধারণ সম্পাদক জুয়েল রানা © সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ইবিসাস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন আল-ফিকহ্ অ্যান্ড ল বিভাগের শিক্ষার্থী ও দৈনিক খবরের কাগজের ক্যাম্পাস প্রতিনিধি নিয়ামতুল্লাহ মুনিম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি বিভাগের শিক্ষার্থী ও ডেইলি অবজারভারের ক্যাম্পাস প্রতিনিধি জুয়েল রানা। তারা দুইজনই ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। 

রবিবার (৭ ডিসেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রেস কর্নারে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম। 

কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি মোর্শেদ মামুন (কালবেলা), যুগ্ম সাধারণ সম্পাদক ইদুল হাসান ফারহান (দিনকাল), অর্থ সম্পাদক জামাল উদ্দিন (শিক্ষাবার্তা), দপ্তর সম্পাদক তানিম তানভীর (রাইজিং বিডি), প্রচার সম্পাদক আবু উবায়দা (বাসস) ও কার্যনির্বাহী সদস্য আনিসুর রহমান (ইত্তেফাক)। 

নবনির্বাচিত সাধারণ সম্পাদক জুয়েল রানা বলেন, ‘আমাকে নির্বাচিত করায় ইবিসাসের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা অব্যাহত রাখতে অগ্রজদের ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়কে সুন্দর রাখতে সবার সহযোগিতা প্রত্যাশা করছি।’

নবনির্বাচিত সভাপতি নিয়ামতুল্লাহ মুনিম বলেন, ‘আমার ওপর আস্থা রাখায় ইবিসাসের সকল সহযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার উপর অর্পিত এ দায়িত্ব যথাযথভাবে পালনের সর্বোচ্চ চেষ্টা করব। এ ক্ষেত্রে সবার সহযোগিতা  কাম্য।’

পদ্মা সেতুর ঢালে বাস উল্টে ৮ যাত্রী আহত
  • ৩১ আগস্ট ২০২৬
বিমানবন্দরে স্বর্ণালংকার ছিনতাই, বিএনপি-ছাত্রদলের দুই নেতা …
  • ৩১ আগস্ট ২০২৬
অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ঢাবির আইবিএর সাবেক অ…
  • ৩১ আগস্ট ২০২৬
সালমান এফ রহমানের পক্ষে লড়তে বিদেশি আইনজীবীর আবেদন
  • ৩১ আগস্ট ২০২৬
ওজন কমানোর পথে বাধা হতে পারে যে ৭ খাবার
  • ৩১ আগস্ট ২০২৬
শেরপুর সরকারি কলেজে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও পু…
  • ৩১ আগস্ট ২০২৬