খালেদা জিয়ার সুস্থতা কামনায় ইবি ছাত্রদলের দোয়া মাহফিল

০২ ডিসেম্বর ২০২৫, ০৬:০০ PM
দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের ইমাম আশরাফ উদ্দিন খান আজহারী

দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের ইমাম আশরাফ উদ্দিন খান আজহারী © টিডিসি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আয়োজিত এ মাহফিলে ছাত্রদল ও বিএনপিপন্থী শিক্ষকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন এবং তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে কেন্দ্রীয় ছাত্রদল ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের ইমাম আশরাফ উদ্দিন খান আজহারী।

এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কেন্দ্রীয় জিয়া পরিষদের মহাসচিব অধ্যাপক ড. এমতাজ হোসেন, বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রফিকুল ইসলাম, ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন,  সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, টিএসসিসির পরিচালক অধ্যাপক ড. জাকির হোসেন, ধর্মতত্ত্ব অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী, অধ্যাপক ড. নজিবুল হক, অধ্যাপক ড. আলীনূর রহমান, শাখা ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজসহ শতাধিক নেতাকর্মী। 

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘পুরো দেশ আজ বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে উদ্বিগ্ন। আমরা প্রতিদিন ই আন্তরিক ভাবে তার জন্য দোয়া করছি তিনি যেন সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসেন। আজকে ছাত্রদল কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে দোয়ার আয়োজন করেছে, ইতোপূর্বে প্রশাসন ও শিক্ষকরাও দোয়া মাহফিল করেছে, আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা নিজেরাও নিজেদের মতো করে ম্যাডামের জন্য দোয়া করবেন। ইমাম সাহেবকেও অনুরোধ করবো, প্রতি ওয়াক্তের নামাজের শেষে যেকজন মুসল্লি ই থাকুক, তাদের নিয়ে দোয়া করবেন।’

উল্লেখ্য, রাজধানীর একটি এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন বেগম খালেদা জিয়া। মেডিক্যাল বোর্ডের দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। ৮০ বছর বয়সি খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনি জটিলতাসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। গত রবিবার (২৩ নভেম্বর) শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। তারপর থেকেই চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলকে ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি মহান…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
‘কুকুরের মত হিংস্রদের কীভাবে শিক্ষা দিতে হয়, ছাত্রদল বারবার…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্র…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চবির শাটলট্রেন সংস্কারে ১৫ উদ্যোগ নিল বাংলাদেশ রেলওয়ে
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মে ২০২৭ থেকেই চট্টগ্রামে স্থায়ী ক্যাম্পাসে ক্লাস নেবে মেরিট…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬