জকসু নির্বাচন

১২ নভেম্বর থেকে ক্যাম্পাসে সকল সামাজিক-সাংস্কৃতিক ও কল্যাণমূলক কার্যক্রম নিষিদ্ধ

০৫ নভেম্বর ২০২৫, ০৮:৫১ PM , আপডেট: ০৫ নভেম্বর ২০২৫, ০৯:১৮ PM
জকসু নির্বাচন

জকসু নির্বাচন © টিডিসি সম্পাদিত

আসন্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনী প্রচারণায় বহিরাগত ব্যক্তি অংশগ্রহণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং ১২ নভেম্বর থেকে ক্যাম্পাসে সকল সামাজিক সাংস্কৃতিক ও কল্যাণমূলক কার্যক্রম নিষিদ্ধও থাকবে। আজ বুধবার (৫ নভেম্বর) প্রকাশিত চূড়ান্ত আচারণবিধি মালায় এ তথ্য জানানো হয়। 

এদিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে জকসুর তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। একই সাথে নির্বাচনী চূড়ান্ত আচারণবিধিও প্রকাশ করা হয়। আগামী ২২ ডিসেম্বর (সোমবার) জকসু নির্বাচন অনুষ্ঠিত হবে এবং একই দিনে ভোট গণনা করে ফল ঘোষণা করা হবে বলে জানানো হয়।  

বিধিমালায় প্রার্থীদের প্রচারণা বিষয়ে বলা হয়, ক্লাস বা পরীক্ষা চলাকালীন সময়ে শ্রেণিকক্ষে বা পরীক্ষার হল রুমে কোনো নির্বাচনী প্রচারণা করা যাবে না। নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে নির্বাচন কমিশনের অনুমতি ব্যতীত ৫০ জনের অধিক একসাথে জমায়েত হওয়া যাবে না। 

নির্বাচনী প্রচারণায় কোনো বহিরাগত ব্যক্তি বা প্রতিষ্ঠান অংশগ্রহণ করতে পারবেন না। তবে জবির কোনো প্রাক্তন শিক্ষার্থী রিটার্নিং কর্মকর্তা কর্তৃক ইস্যুকৃত বিশেষ পরিচয়পত্র গ্রহণ সাপেক্ষে প্রচারণায় অংশগ্রহণ করতে পারবেন। কোনো নির্দিষ্ট প্যানেলের পক্ষে সর্বোচ্চ ৫০ জন, কোনো আংশিক প্যানেলের পক্ষে প্রার্থী দুইজন। প্রত্যেক স্বতন্ত্র প্রার্থীর পক্ষে সর্বোচ্চ দুইজন বিশেষ পরিচয়পত্র নিতে পারবেন। ইস্যুকৃত এই পরিচয়পত্র নির্বাচনী প্রচারণা সময়সীমা পর্যন্ত কার্যকর থাকবে। 

আরও পড়ুন : দুই দিনে প্রার্থীদের ডোপটেস্ট করবে নির্বাচন কমিশন, করা যাবে না আপিল

নির্বাচনী আচরণ বিধিমালায় বলা হয়েছে, মনোনয়নপত্র বিতরণ শুরুর আগের দিন থেকে অর্থাৎ ১২ নভেম্বর থেকে নির্বাচনী ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত ক্যাম্পাসে সকল সামাজিক সংস্কৃতি ও কল্যাণমূলক কার্যক্রম নিষিদ্ধ থাকবে। 

নির্বাচন কমিশন জানায়, কোনো প্রার্থী বা ছাত্রসংগঠন ক্যাম্পাসে সামাজিক, সাংস্কৃতিক বা কল্যাণমূলক কোনো কার্যক্রম চালাতে চাইলে তা বিধি মোতাবেক সম্পন্ন করতে হবে। অর্থ্যাৎ মনোনয়নপত্র বিতরণের আগের দিন ১২ নভেম্বর থেকে এই বিধি কার্যকর হবে। মনোনয়ন বিতরণের আগের দিন থেকে নির্বাচনী ফলাফল ঘোষণা না করা পর্যন্ত কোনো কার্যক্রম চালানো যাবে না।

এ ছাড়া নির্বাচনি বিধিমালায় বলা হয়েছে, নির্বাচন কমিশন প্রত্যেক প্রার্থীর ডোপ টেস্টের মাধ্যমে মাদকাসক্তির বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করবেন। মাদকাসক্ত প্রমাণিত হলে উক্ত প্রার্থীর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। কেউ ডোপটেস্টে অনুপস্থিত থাকলে তার মনোনয়নপত্র স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে। ডোপ টেস্টের রেজাল্টের বিষয়ে কোনো আপিল বা আপত্তি করা যাবে না। দুইদিন ধরে প্রার্থীদের ডোপ টেস্ট করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নভেম্বরের ২৭ ও ৩০ তারিখে প্রার্থীদের টেস্ট করা হবে।

নির্বাচনী এই বিধিমালায় বলা হয়েছে, সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা স্বার্থে মনোনয়নপত্র দাখিলের পরদিন থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত উন্মুক্ত লাইব্রেরি বন্ধ থাকবে। তবে কেন্দ্রীয় লাইব্রেরী যথারীতি খোলা থাকবে। 

আরও পড়ুন : জকসুর বিধিমালা প্রকাশ, মানতে হবে যেসব আচরণবিধি

ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে প্রচারণা শেষ করতে হবে। প্রচারণার দিনগুলিতে রাত ১০টার মধ্যে প্রচারণা শেষ করতে হবে। প্রধান রিটার্নিং কর্মকর্তা কর্তৃক ইস্যুকৃত পরিচয়পত্র প্রদর্শনপূর্বক রিটার্নিং কর্মকর্তার অনুমতি সাপেক্ষে গণমাধ্যম কর্মীগণ ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন, তবে ভোটকেন্দ্রের বুথসমূহে প্রবেশ করতে পারবেন না। ভোটকেন্দ্রের অভ্যন্তরে কোনো ধরনের লাইভ সম্প্রচারসহ ভোট কার্যক্রমে বাধাগ্রস্ত হতে পারে তা করা যাবে না।

বুথের অভ্যন্তরে কোনো ভোটার মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস বহন করতে পারবে না। ভোট গণনা লাইভ সম্প্রচার করা হবে। নির্বাচনের দিন কোনো প্রার্থী বা তার পক্ষে কোনো ভোটার ভোটার স্লিপ প্রদান করতে পারবেন। তবে ভোট কেন্দ্রের ৫০ মিটারের মধ্যে ভোটার স্লিপ দেওয়া যাবে না। 

উল্লেখ্য, ঘোষিত তফসিল অনুযায়ী, খসড়া ভোটার তালিকা প্রকাশ ৬ নভেম্বর, আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি, ৯ থেকে ১১ নভেম্বর, চূড়ান্ত তালিকা প্রকাশ ১২ নভেম্বর, মনোনয়নপত্র বিতরণ ১৩, ১৬ ও ১৭ নভেম্বর, দাখিল ১৭ ও ১৮ নভেম্বর, বাছাই ১৯ ও ২০ নভেম্বর, প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৩ নভেম্বর।

আগামী ২৪ থেকে ২৬ নভেম্বর প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা হবে। ডোপ টেস্ট হবে ২৭ ও ৩০ নভেম্বর। চূড়ান্ত প্রার্থী তালিকা ৩ ডিসেম্বর প্রকাশ করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহার ৪, ৭ ও ৮ ডিসেম্বর। প্রত্যাহারকৃত প্রার্থী তালিকা ৯ ডিসেম্বর প্রকাশ করা হবে।

নির্বাচনী প্রচারণা চলবে ৯ থেকে ১৯ ডিসেম্বর। ভোটগ্রহণ করা হবে ২২ ডিসেম্বর। ভোট গণনাও চলবে একই দিন। ফলাফল ঘোষণা হবে ২২ থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে।

দাবি আদায়ে ঈদের দিনেই মাঠে নামলেন হাসনাত আব্দুল্লাহ
  • ২১ মার্চ ২০২৬
ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের ঈদ উপহার দিলো যবিপ্রবির …
  • ২১ মার্চ ২০২৬
হবিগঞ্জে ঈদের দিনে কাবাডি ম্যাচ ঘিরে আ.লীগ-বিএনপি মিলন মেলা
  • ২১ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্রের আগ্রাসন বন্ধে ব্রিকসের ‘জোরালো ভূমিকা’ চায় ত…
  • ২১ মার্চ ২০২৬
মাদকে সম্পৃক্ত থাকলে কাউকে ছাড় দেওয়া হবে না: প্রতিমন্ত্রী ট…
  • ২১ মার্চ ২০২৬
আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে বিকেএসপি’র অভাবনীয় সাফল্যে…
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence