ববিতে মাহে রমজানকে স্বাগত ইশার র‍্যালি

০৭ মে ২০১৯, ০৪:২২ PM
রমজানকে স্বাগত  ইশার র‍্যালি

রমজানকে স্বাগত ইশার র‍্যালি © টিডিসি ফটো

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) মাহে রমজানের স্বাগত র‍্যালি করেছে ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলন (ইশা) বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে র‍্যালিটি বের করা হয়। র‍্যালিটি ঢাকা-পটুয়াখালি মহাসড়ক হয়ে ভোলা রাস্তার মোড় ঘুরে আবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এসে শেষ হয়।

র‍্যালি শেষে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন (ইশা) বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এসময় ইশার সাধারণ সম্পাদক শাকিল আহমেদ বলেন, পবিত্র মাহে রমজান আমাদের মাঝে সমাগত। রমজান মাস এমন একটি মাস যে মাসে ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সকল ধরনের দুর্নীতি ও অন্যায় কাজ পরিহার করে, সাথে তাকওয়া অর্জন করে এবং আত্মাকে পরিশুদ্ধ করার মাধ্যমে সমাজের প্রতিটি সেক্টরে শান্তি স্থাপন করার মাস।

এসময় তিনি দেশের সচেতন ছাত্র সমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন, মাহে রমজান মাসের পবিত্রতা রক্ষা করতে এবং অন্যকে উৎসাহিত করতে। তিনি বর্তমান দায়িত্বপ্রাপ্ত উপাচার্যকে দৃষ্টি আর্কষণ করে অনুরোধ করেন যেন ক্যাম্পাসে এবং এর আশেপাশে সকল ধরনের বেহায়াপনা, দিনের বেলায় হোটেল, রেস্তোরা বন্ধ করার জন্য ব্যবস্থা করবেন এবং হলগুলোর মধ্যে মানসম্মত স্বাস্থ্যকর খাবার নিশ্চত করার জন্য অনুরোধ করেন।

রাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনস্ অ্যাওয়ার্ড, সেরা ১০ শিক…
  • ২৩ এপ্রিল ২০২৬
গাজীপুরে বিদেশি পিস্তলসহ দুজন গ্রেপ্তার
  • ২৩ এপ্রিল ২০২৬
‘বিদ্যুৎ নিয়ে ভোগান্তি থাকবে আরও ৫ দিন’
  • ২৩ এপ্রিল ২০২৬
বদলি সফটওয়্যার উদ্বোধন কবে, জানাল শিক্ষা মন্ত্রণালয়
  • ২৩ এপ্রিল ২০২৬
শূন্য থেকে গবেষণায় সক্ষমতা : ইবিতে বায়োইনফরমেটিকস কর্মশালার…
  • ২৩ এপ্রিল ২০২৬
কলেজে অনিয়মের অভিযোগ করায় ছাত্রকে আছাড় শিক্ষকের, ভিডিও ভাই…
  • ২৩ এপ্রিল ২০২৬