ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা জুনে

২৩ এপ্রিল ২০২৬, ১২:২১ PM
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি © টিডিসি সম্পাদিত

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম জানিয়েছেন, ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম আগামী মে মাসের প্রথম সপ্তাহে শুরু হতে পারে। আর জুন মাসের মাঝামাঝি সময় ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে। মে মাসের প্রথম সপ্তাহে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বাংলাদেশের একটি সরকারি ফেডারেল বিশ্ববিদ্যালয়। গত ১০ এপ্রিল ২০২৬বাংলাদেশ সংসদ কর্তৃক ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ-২০২৬ একটি বিল হিসেবে অনুমোদিত হয় এবং বিশ্ববিদ্যালয় হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করে। বর্তমানে অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম বিশ্ববিদ্যালয়টি উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিশ্ববিদ্যালয়টির সেশনজট দূর করার বিষয়ে উপাচার্য বলেন, ৮ মাসের প্রোগ্রাম ৬ মাসে শেষ করা হবে এবং পরীক্ষার দুই মাসের মধ্যে ফল প্রকাশ করা হবে। অধ্যাদেশ অনুযায়ী, ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কার্যক্রম শুরু হয়েছে। আগের সেশনগুলো আগের নিয়মেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকবে।

এ বিষয়ে অধ্যাপক ড. নুরুল ইসলাম বলেন, চলমান সেশনগুলোর সঙ্গে আমাদের কার্যক্রমের কোনো সংযোগ থাকবে না। ঢাকা ইউনিভার্সিটি আগের নিয়মে পরীক্ষা নেবে। চলমান সেশনগুলো অন্তর্ভুক্ত করতে অতিরিক্ত জনবল ও জটিলতা তৈরি হবে। তবে শিক্ষার্থীরা চাইলে তাদের মতামতের ভিত্তিতে ভবিষ্যতে বিষয়টি বিবেচনা করা হবে।

শিক্ষার মানোন্নয়নে নানা উদ্যোগের কথা জানিয়ে উপাচার্য বলেন, সাতটি ক্যাম্পাসে ফ্রি ওয়াইফাই নিশ্চিত করা হবে এবং মানসম্মত বইয়ের অভাব দূর করতে ই-লাইব্রেরির ব্যবস্থা করা হবে। পাশাপাশি যুগোপযোগী কারিকুলাম প্রণয়ন, দক্ষতাভিত্তিক শিক্ষা, আইসিটি শিক্ষার প্রসার এবং গবেষণার উন্নয়নে কাজ করা হবে।

এর আগে গত ১২ এপ্রিল ঢাকা কলেজে অনুষ্ঠিত এক সভায় সমাজবিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ সেশনের এক শিক্ষার্থী উপাচার্যের কাছে সাত দফা দাবি উপস্থাপন করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—একাডেমিক সমন্বয় নিশ্চিত করা, স্বতন্ত্র একাডেমিক পরিচয় প্রতিষ্ঠা, সেশনজট নিরসন, সময়োপযোগী পরীক্ষা ব্যবস্থা, কার্যকর প্রশাসনিক কাঠামো ও শিক্ষক নিয়োগ, আন্তর্জাতিক মানসম্পন্ন কারিকুলাম প্রণয়ন, শিক্ষার্থীদের স্বতন্ত্র পরিচয় নিশ্চিতকরণ এবং সহশিক্ষা কার্যক্রমের উন্নয়ন।

জাবিতে বিএনসিসি প্লাটুনের নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
শেকৃবিতে উৎসাহ-উদ্দীপনায় ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও রজতজয়ন্তী…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সাবেক কর্মস্থল থেকে পত্রিকার ‘চাকরিচ্যুত’ ব্যুরো চিফের ঝুলন…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
‘ফেসবুকে মন্তব্যের জেরে’ বাসায় গিয়ে ছাত্রদল নেতাকে পেটাল ছা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বরগুনায় বোটে তল্লাশি চালিয়ে ৩৫০ কেজি হরিণের মাংস উদ্ধার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
যাত্রার দেড় বছরেও ব্যাকফুটে এনসিপির ছাত্র সংগঠন, কাউন্সিল ঘ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9