রাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনস্ অ্যাওয়ার্ড, সেরা ১০ শিক্ষার্থীর ৯ জনই নারী

২৩ এপ্রিল ২০২৬, ০৩:৩৭ PM
রাবির সামাজিক বিজ্ঞান অনুষদের প্রথম ডিনস্ অ্যাওয়ার্ড পাওয়া শিক্ষার্থীরা

রাবির সামাজিক বিজ্ঞান অনুষদের প্রথম ডিনস্ অ্যাওয়ার্ড পাওয়া শিক্ষার্থীরা © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সামাজিক বিজ্ঞান অনুষদের প্রথম ডিনস্ অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। এতে অনুষদের সেরা ১০ শিক্ষার্থীর মধ্যে ৯ জনই নারী। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক অনাড়ম্বর আয়োজনে শিক্ষার্থীদের এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

এবার ‘সেরা গবেষক’, ‘সেরা প্রবন্ধ’, ‘সেরা গ্রন্থ’ ও ‘সেরা শিক্ষার্থী’, এ চারটি ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এতে সেরা প্রবন্ধকার হিসেবে ডিনস্ অ্যাওয়ার্ড পেয়েছেন মো. আরমান হোসেন (ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগ)। সেরা গ্রন্থকার হিসেবে ড. মো. আওয়াল হোসেন মোল্লা (লোকপ্রশাসন বিভাগ), সেরা গবেষক হিসেবে ডিনস্ অ্যাওয়ার্ড পেয়েছেন ড. প্রণব কুমার পান্ডে (লোকপ্রশাসন বিভাগ)। 

সেরা শিক্ষার্থী হিসেবে ডিনস্ অ্যাওয়ার্ড পেয়েছেন— অর্থনীতি বিভাগে নাফিসা ইয়াসমিন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বর্ষা রাণী মণ্ডল, সমাজকর্ম বিভাগের অন্তরা, সমাজবিজ্ঞান বিভাগের সানজিদা ফারজানা, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের রিফাহ রাফিয়া বারী, ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের রাজিয়া সুলতানা পারুল, লোকপ্রশাসন বিভাগের মমতাজ ফারজানা তিথি, নৃবিজ্ঞান বিভাগের মিস জান্নাতুল মাওয়া শিন, ফোকলোর অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের তৃষা দাশ ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের আশরাফুল খান ফয়সাল।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দীন এবং রাবির প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. মুহম্মদ মিজানউদ্দিন। এতে সভাপতিত্ব করেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন (দায়িত্বপ্রাপ্ত) ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহা. ফরিদ উদ্দীন খান।

অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক ড. মোহা. ফরিদ উদ্দীন খান বলেন, ‘তোমরা সত্যিই অনেক সৌভাগ্যবান যে, এমন একটি বড় সম্মাননা অর্জন করেছ। তোমাদের মেধাকে মূল্যায়ন করতে পেরে আমরাও অত্যন্ত আনন্দিত। মেধার অন্যতম ভিত্তি হলো পরিশ্রম। মনে রাখতে হবে, সাফল্যের পেছনে অনেকের অবদান থাকে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে পরম্পরা রয়েছে, তা তোমরা ধরে রেখেছ—এটাই আমাদের গর্ব।’

ডিনস্ অ্যাওয়ার্ডপ্রাপ্ত বর্ষা রাণী মণ্ডল তার অনুভূতি প্রকাশ করে বলেন, ‘আজকের এ অর্জনের জন্য সর্বপ্রথম আমি আমার সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি আমার পরিবার ও বন্ধুদের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। ডিনস্ অ্যাওয়ার্ড অর্জনের এ পথচলা মোটেও সহজ ছিল না; এটি ছিল দীর্ঘ ও চ্যালেঞ্জপূর্ণ একটি যাত্রা। দীর্ঘ সময় ধরে নিয়মিত পড়াশোনা করা এবং ধৈর্য ধরে এগিয়ে যাওয়াই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’

দিনটি সামাজিক বিজ্ঞান অনুষদের জন্য একটি স্মরণীয় দিন বলে মন্তব্য করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম। তিনি বলেন, ‘উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর আমি প্রথম কোনো ডীনস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিতে পেরেছি- এ কারণে আজকের দিনটি আমার জন্যও বিশেষ। আমার মনে হয়, যারা অ্যাওয়ার্ড পেয়েছেন, তাদের দায়িত্ব আরও বেড়ে গেল।’

আরও পড়ুন: বদলি সফটওয়্যার উদ্বোধন কবে, জানাল শিক্ষা মন্ত্রণালয়

তিনি বলেন, ‘সমাজে তাদের জ্ঞানের সঠিক ব্যবহার করা উচিত। আমি আশা করি, সামাজিক বিজ্ঞান অনুষদের ডীনস অ্যাওয়ার্ডের এ যাত্রা যেন অব্যাহত থাকে। আগামী দিনগুলোতে এমন আয়োজনের জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা থাকবে।’

সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মোহা. ফরিদ উদ্দীন খান বলেন, ‘তোমরা সত্যিই অনেক সৌভাগ্যবান যে, বড় একটি সম্মাননা পেয়েছ। তোমাদের মেধাকে মূল্যায়ন করতে পেরে আমরাও অত্যন্ত আনন্দিত।’

তিনি বলেন, ‘মেধার অন্যতম ভিত্তি হলো পরিশ্রম। মনে রাখতে হবে, সাফল্যের পেছনে অনেকের অবদান থাকে, তবে পরিশ্রমটা সম্পূর্ণ তোমাদের নিজের। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে পরম্পরা, তা তোমরা ধরে রেখেছ— এটাই আমাদের গর্ব।’

তিনি আরও বলেন, ‘সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডিনরা, যারা এ অনুষদকে গৌরবের সঙ্গে এগিয়ে নিয়ে এসেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাতে চাই। প্রত্যেক বিভাগের সভাপতি, বিভিন্ন কমিটির সদস্য, ডিনস অফিসের স্টাফসহ এই অনুষ্ঠানের সঙ্গে জড়িত সবাইকে আমি ধন্যবাদ জানাই।’

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহা. মাঈন উদ্দীন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম, সামাজিক বিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগের সভাপতি, শিক্ষকসহ তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

শর্ত পূরণ করেও এমপিও বঞ্চিত, সুখবর দিল সংসদীয় স্থায়ী কমিটি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউতে বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন নিয়ে বিশেষ সিএমই ও স…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ-বাণিজ্য ও ৬০ লাখ টাকা আত্মসাতের অভ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
গাড়ির লংমার্চে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই আয়োজন…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
‎জাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের নতুন সভাপতি ড. আলী আকবর
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ শিপিং করপোরেশনে বিভিন্ন পদে চাকরি, আবেদন ২৪ সেপ্টে…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9