জাবিপ্রবিতে ভাইস চ্যান্সেলর ও ডিনস অ্যাওয়ার্ড পেলেন ৩ শিক্ষার্থী

২৯ নভেম্বর ২০২৫, ০৫:৪০ PM
ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড ও ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্ত তিন শিক্ষার্থী

ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড ও ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্ত তিন শিক্ষার্থী © টিডিসি

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অ্যাকাডেমিক ফলাফলে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য তিন শিক্ষার্থীকে ‘ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ ও ‘ডিনস অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয় দিবসের আলোচনা সভায় কৃতী শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় এ বিশেষ সম্মাননা।

​সম্মাননাপ্রাপ্তদের মধ্যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থী সাইফ বাশার বিশেষ কৃতিত্ব দেখিয়েছেন। তিনি একই সঙ্গে ‘ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড-২০২৪’ এবং প্রকৌশল অনুষদের ‘ডিনস অ্যাওয়ার্ড-২০২৪’ লাভ করেছেন।

​এ ছাড়া নিজ নিজ অনুষদে সেরা ফলাফল করায় ‘ডিনস অ্যাওয়ার্ড’ পেয়েছেন আরও দুই শিক্ষার্থী। তারা হলেন বিজ্ঞান অনুষদের ইশরাত জাহান রিমি এবং সমাজবিজ্ঞান অনুষদের আসলিমা আক্তার তয়।

​বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ কে ফজলুল হক ভূঁইয়া।

​জাবিপ্রবির উপাচার্য অধ্যাপক মোহাম্মদ রোকনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম ও জাবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মোশারফ হোসেন।

​বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষা কার্যক্রমের আট বছর পূর্ণ করে নবম বছরে পদার্পণ উপলক্ষে শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি ও পড়াশোনায় উৎসাহিত করতেই এই সম্মাননার আয়োজন করা হয়।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবিতে রাজু ভাস্কর্যে …
  • ২৩ জুলাই ২০২৬
অসুস্থ হয়ে আন্দোলন থেকে বিরতি নিলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠা…
  • ২৩ জুলাই ২০২৬
টেস্ট বাণিজ্য-দুর্নীতির অভিযোগে বদলি হওয়া ইউএইচএফপিও ফিরলেন…
  • ২৩ জুলাই ২০২৬
সিকৃবিতে উপকূলীয় বাস্তুতন্ত্র নিয়ে ১৯টি গবেষণা পোস্টার উপ…
  • ২৩ জুলাই ২০২৬
মাদ্রাসার দাখিল-আলিমের ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনা ন…
  • ২৩ জুলাই ২০২৬
পরীক্ষায় অনিয়ম, ২৯৭ জনকে শাস্তি দিল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ২৩ জুলাই ২০২৬