মাভাবিপ্রবিতে ‘ভাসানী ছাত্র সম্মেলন ২০২৫’ আজ

১৫ অক্টোবর ২০২৫, ০৩:৩৯ AM
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যাল

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যাল © টিডিসি

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ভাসানী ছাত্র সম্মেলন ২০২৫’। আজ বুধবার (১৫ অক্টোবর) মজলুম জননেতা মাওলানা ভাসানীর স্মৃতিবিজড়িত ঐতিহাসিক দরবার হলে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

আয়োজক সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, মুক্তচিন্তা ও অংশগ্রহণমূলক নেতৃত্বের সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।

সম্মেলন আয়োজক কমিটির সদস্য সচিব কাশিফ আহমেদ বলেন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে ‘ভাসানী ছাত্র সম্মেলন ২০২৫’। ঐতিহ্যবাহী মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর দরবার হলে আয়োজিত এই সম্মেলনের উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, মুক্তচিন্তা ও অংশগ্রহণমূলক নেতৃত্বের চর্চা বিস্তৃত করা।

তিনি আরও বলেন, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক বৈচিত্র্যের মধ্যেও পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার পরিবেশ গড়ে তুলতে এই সম্মেলন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এখানে শিক্ষার্থীরা তাদের ভাবনা, মতামত ও ভবিষ্যৎ গড়ার পরিকল্পনা ভাগ করে নেওয়ার সুযোগ পাবেন একই মঞ্চে।

ভাসানী ছাত্র সম্মেলন কেবল একটি অনুষ্ঠান নয়, বরং এটি একটি চিন্তা, সংলাপ ও পরিবর্তনের সূচনা এবং ছাত্রসমাজের ঐক্যের নতুন অধ্যায়, বলেন তিনি।

সম্মেলনে আলোচ্য বিষয় হিসেবে থাকবে- ক্যাম্পাসের প্রাণ, প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষণ, শিক্ষা, সংস্কৃতি ও গবেষণা, আবাসন, পরিবহন ও প্রযুক্তি ব্যবস্থা, খাদ্য ও স্বাস্থ্যব্যবস্থা, এবং ভবিষ্যৎ মাকসুদ রূপরেখা নির্ধারণ।

আজ চার ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ২৪ অক্টোবর ২০২৬
বিয়ের ২৩ দিনের মাথায় ড্রাইভারের সঙ্গে উধাও বিএনপি নেতার স্ত…
  • ২৪ অক্টোবর ২০২৬
আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৪ অক্টোবর ২০২৬
‘ন্যাশনাল কালচারাল ক্যানভাস’ আয়োজন করছে ‘সায়েন্স স্পার্ক’
  • ২৪ অক্টোবর ২০২৬
বাড়াবাড়ি করলে নির্বাচন কমিশন ঘেরাও করে দিনরাত বসে থাকব: জাম…
  • ২৪ অক্টোবর ২০২৬
ঢাবিতে প্রতি শনিবার ‘ক্যাম্পাস ক্লিনিং ডে’ কর্মসূচি পালন কর…
  • ২৪ অক্টোবর ২০২৬