জবিতে তামাকের বিরুদ্ধে গণস্বাক্ষর কর্মসূচি

০২ মে ২০১৯, ০৬:০৪ PM
বিশ্ববিদ্যালয় উপাচার্য গণস্বাক্ষর কর্মসূচীতে অংশনিয়ে অনুষ্ঠানে উদ্বোধন করেন

বিশ্ববিদ্যালয় উপাচার্য গণস্বাক্ষর কর্মসূচীতে অংশনিয়ে অনুষ্ঠানে উদ্বোধন করেন © ফারহানা খানম রুপা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ‘কর বাড়ান তামাকের, জীবন বাঁচান আমাদের’ এ স্লোগান প্রত্যাশায় মাদক বিরোধী সংগঠনের সহায়তায় তামাকের বিরুদ্ধে গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান প্রথম স্বাক্ষর করে কর্মসূচীর উদ্বোধন করনে।

প্রত্যাশা মাদক বিরোধী সংগঠনের পক্ষে থেকে তামাকের কুফল শিক্ষার্থীদের সামনে তুলে ধরা হয়। এসময় তারা তামাকের উপর কর বাড়ানোর কথা বলেন। যাতে করে যুবসমাজের হাতের নাগালে না থাকে তামাকের মূল্য।

উপাচার্য অধ্যাপক ড.মীজানুর রহমান বলেন, তামাকের সহজলভ্যতা এর জন্য বর্তমান যুবসমাজ তামাকে আসক্ত হয়ে পড়ছে। তামাকের দাম এমন বাড়ানো উচিত যাতে করে তরুণরা তাদের হাত খরচের টাকা দিয়ে বিড়ি, সিগারেট বা তামাক জাতীয় দ্রব্য ক্রয় করতে না পারে। তামাকের সহজলভ্যতা দূর করা গেলে সমাজকে তামাক মুক্ত করা যাবে।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করছেন। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর তামাকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারি-বেসরকারি সংস্থা গুলো একযোগে কাজ করে যাচ্ছে।

হরমুজ প্রণালি অবরোধের সময় জানালেন ট্রাম্প
  • ১৩ এপ্রিল ২০২৬
বৈশাখী ভাতা নিয়ে সুখবর পাচ্ছেন এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষকরা
  • ১৩ এপ্রিল ২০২৬
ঢাবি ক্যাম্পাসে রাত থেকে প্রবেশে নিষেধাজ্ঞা, পহেলা বৈশাখে এ…
  • ১৩ এপ্রিল ২০২৬
স্তন্যপায়ী হয়েও ডিম পাড়ে, ঘামের মতো ঝরে দুধ—রহস্যে ভরা এই প…
  • ১৩ এপ্রিল ২০২৬
স্পিকারের ‘দিস ইজ নট শাহবাগ স্কয়ার, মিস্টার আবদুল্লাহ’ নিয়ে…
  • ১৩ এপ্রিল ২০২৬
ডা. কামরুলের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতা মঈন গ্রেপ্তার
  • ১৩ এপ্রিল ২০২৬