বৈশাখী ভাতা নিয়ে সুখবর পাচ্ছেন এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষকরা

১৩ এপ্রিল ২০২৬, ১১:০৩ AM , আপডেট: ১৩ এপ্রিল ২০২৬, ১১:০৩ AM
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর © সংগৃহীত

বেসরকারি মাদ্রাসায় কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতা (এপ্রিল ২০২৬) নিয়ে সুখবর দিল মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। সংস্থাটির  ঊর্ধ্বতন এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে আজ দুপুরের মধ্যেই বাংলাদেশ ব্যাংকে চেক পাঠানো হবে। সেখান থেকে সংশ্লিষ্ট ব্যাংকের মাধ্যমে চেকছাড় দেওয়া হবে। কাল পহেলা বৈশাখের কারণে ব্যাংক বন্ধ থাকবে। আগামী বুধবার (১৫ এপ্রিল) এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা বৈশাখী ভাতা তুলতে পারবেন বলে জানা গেছে।

জানা গেছে, দেশে বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসা ৮২২৯টি। এরমধ্যে দাখিল পর্যায়ের ৫৭৬৭টি, আলিম পর্যায়ের ১২৮৫টি,  ফাযিল ও কামিলে যথাক্রমে ৯৯৩ ও ১৮৪। এমপিওভুক্ত মাদ্রাসার প্রায় ১ লাখ ২০ হাজার শিক্ষক-কর্মচারী রয়েছেন।

 

মেধা-প্রজ্ঞায় আমাদের ছাড়িয়ে গেছে জেন-জি— আইনমন্ত্রী
  • ২২ নভেম্বর ২০২৬
পাবনায় উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ আটক ৩
  • ২২ নভেম্বর ২০২৬
ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণের অভিযোগে আটক শিক্ষার্থীর সঙ্গে ঢ…
  • ২২ নভেম্বর ২০২৬
মাশরাফির বিরুদ্ধে বিএনপির দুই নেতাকে হত্যার মদদ দেওয়ার অভিয…
  • ২২ নভেম্বর ২০২৬
বিএনপি-আ.লীগ সংঘর্ষের জেরে ওসি প্রত্যাহার, থমথমে পরিস্থিতি
  • ২২ নভেম্বর ২০২৬
খুলনায় বিএনপি নেতাকে কোমর-হাত-পায়ে গুলি
  • ২২ নভেম্বর ২০২৬