হরমুজ প্রণালি অবরোধের সময় জানালেন ট্রাম্প

১৩ এপ্রিল ২০২৬, ১১:০৮ AM
হরমুজ প্রণালি

হরমুজ প্রণালি © সংগৃহীত

হরমুজ প্রণালি অবরোধের করার সময় জানালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে আজ সোমবার (১৩) সকাল ১০টায় (জিএমটি-৫) হরমুজ অবরোধ করার কথা জানান তিনি। খবর আল জাজিরার।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম (ইএসটি) সকাল ১০টা থেকে শুরু হবে।

তিনি তার আগের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, ওই সময় থেকে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে প্রবেশকারী এবং বন্দর ত্যাগকারী জাহাজগুলোর ওপর অবরোধ আরোপ করবে।

‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘যুক্তরাষ্ট্র আগামী ১৩ এপ্রিল সকাল ১০টা (ইটি) থেকে ইরানের বন্দরে প্রবেশকারী বা বন্দর ত্যাগকারী সব জাহাজ অবরোধ করবে। এই বিষয়ে আপনাদের মনোযোগের জন্য ধন্যবাদ!’

শিক্ষকদের সাংবাদিকতার সুযোগ নেই: প্রেস কাউন্সিল চেয়ারম্যান
  • ২১ অক্টোবর ২০২৬
নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড
  • ২১ অক্টোবর ২০২৬
স্কুলের ম্যানেজিং কমিটির সদস্যরা প্রধান শিক্ষকদের সঙ্গে দুর…
  • ২১ অক্টোবর ২০২৬
ঝালকাঠিতে বিকাশ এজেন্টকে কুপিয়ে ৭ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় …
  • ২১ অক্টোবর ২০২৬
সড়ক দুর্ঘটনায় ১৩ বছরে ১ লাখ ২৫ হাজার নিহত, কোন বছরে কত
  • ২১ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের পেটানোর হুমকি-পিটিয়ে মানুষ হত্যার প্রশংসা, এনা…
  • ২১ অক্টোবর ২০২৬