ইবিতে উচ্চগতির ইন্টারনেট সংযোগ স্থাপনে সম্ভাব্যতা যাচাই শুরু

২৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩১ PM
বৈঠকে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ ও ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম

বৈঠকে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ ও ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম © টিডিসি

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) বাস্তবায়নাধীন হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে উচ্চগতির ইন্টারনেট সংযোগ স্থাপনের লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই ও জরিপ কার্যক্রম শুরু হয়েছে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) এ বিষয়ে সেবাদাতা প্রতিষ্ঠান ব্রাকনেট লিমিটেডের একটি প্রতিনিধি দল ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ ও ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

জানা যায়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সহযোগিতায় হিট প্রকল্পের প্যাকেজ নম্বর ৩ থেকে ৭-এর আওতায় দেশের ৩৬৮টি বিশ্ববিদ্যালয়ে উচ্চগতির ইন্টারনেট সংযোগ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কার্যক্রম বাস্তবায়নে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠান ব্র‍্যাকনেট লিমিটেড ইতোমধ্যেই জরিপ কার্যক্রম শুরু করেছে।

ইউজিসি ও ব্র‍্যাকনেট লিমিটেডের এ যৌথ উদ্যোগের মাধ্যমে ইসলামী বিশ্ববিদ্যালয়সহ দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে গবেষণা, শিক্ষা ও আন্তর্জাতিক যোগাযোগ আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

এ ছাড়া বৈঠকে আরও উপস্থিত ছিলেন আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. শাহজাহান আলী, প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামানসহ আইসিটি সেলের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা ও ব্রাকনেটের কর্মকর্তারা।

সাইবার হামলা প্রতিরোধের কৌশল শেখাতে প্রেসিডেন্সি ইউনিভার্সি…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ফের কমল সোনা-রুপার দাম, ভরিতে কত
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক নিয়োগ, আবেদন ১৩ …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি সাপোর্টাররাও সরকারের ওপর ক্ষুব্ধ, ৬০-৭০ শতাংশ মানুষে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীর সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুলে শিক্ষক নিয়োগ, আবে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
কক্সবাজার যাওয়ার পথে বগুড়া স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাহিনস…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬