অর্থ কেলেঙ্কারিতে বরখাস্ত পবিপ্রবির কর্মকর্তা-কর্মচারী 

২৫ আগস্ট ২০২৫, ০১:১০ PM , আপডেট: ২৭ আগস্ট ২০২৫, ০৫:০৬ PM
উপ-পরিচালক রাজিব মিয়া ও অ্যাটেনডেন্ট আবু সালেহ

উপ-পরিচালক রাজিব মিয়া ও অ্যাটেনডেন্ট আবু সালেহ © টিডিসি সম্পাদিত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) অর্থ ও হিসাব বিভাগের ক্যাশ ফান্ড অ্যান্ড পেনশন সেলের উপ-পরিচালক মো: রাজিব মিয়া ও ল্যাব অ্যাটেনডেন্ট আবু সালেহ মো: ঈসাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ‎গত ২১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে পৃথক অফিস আদেশ জারি করা হয়। নিরীক্ষা প্রতিবেদন ও তদন্ত কমিটির প্রতিবেদনে আর্থিক অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

‎বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব শাখা সূত্র জানায়, ২০১১ সাল থেকে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের জিপিএফ তহবিল থেকে মোটরসাইকেল ও কম্পিউটার ক্রয়ের জন্য লোন কার্যক্রম চালু ছিল। নিয়মিত কিস্তি পরিশোধ করা হলেও ওই শাখার দায়িত্বরত উপ-পরিচালক ও কর্মচারী ব্যাংকে জমা না দিয়ে অর্থ আত্মসাৎ করেছেন। পরবর্তীতে অভ্যন্তরীণ অডিট সেলের অনুসন্ধানে এ গরমিল ধরা পড়লে অভিযুক্ত ওই কর্মকর্তা ও কর্মচারী নিজেদের ভুল স্বীকার করে ইতোমধ্যে ৩২ লাখ টাকা ফেরত দিয়েছেন।

‎প্রসঙ্গত, গত ১৭ আগস্ট পটুয়াখালী জেলা দুদক অফিসের সহকারী পরিচালক তাপস বিশ্বাসের নেতৃত্বে একটি টীম বিশ্ববিদ্যালয়ে অভিযান চালিয়ে অভিযোগের প্রাথমিক সত্যতা নিশ্চিত করেন।

এনএসইউতে এডিবি-এসআইপিজি প্রশিক্ষণ: জননীতিতে মনিটরিং ও মূল্য…
  • ২৮ এপ্রিল ২০২৬
ট্রান্সক্রিপ্ট-সার্টিফিকেটে ‘সোহরাওয়ার্দী’ বানান বিভ্রাটে ক…
  • ২৮ এপ্রিল ২০২৬
ইউরোপিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয় কুমিল্লার মা…
  • ২৮ এপ্রিল ২০২৬
পুলিশে নতুন ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ২৮ এপ্রিল ২০২৬
চৌদ্দগ্রামে দুর্বৃত্তদের আগুনে ঘরহারা পরিবারগুলো পাচ্ছে নতু…
  • ২৮ এপ্রিল ২০২৬
অতিরিক্ত খরচ ছাড়াই স্বাস্থ্যসেবার পরিধি ৪২ শতাংশ বাড়ানো সম্…
  • ২৮ এপ্রিল ২০২৬