৩ ছাত্রদল নেতাকে জবি থেকে বহিষ্কার, দুজনকে ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা

ছাত্র-শিক্ষকের ওপর হামলা
১৫ জুলাই ২০২৫, ১০:৩৫ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৭:৪৬ PM
জবি ও ছাত্রদল

জবি ও ছাত্রদল © লোগো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্র-শিক্ষকের ওপর হামলার ঘটনায় শাখা ছাত্রদলের ৬ ছাত্রদল নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্যে ৩ জনকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার এবং দুজনকে ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পাশাপাশি একজনকে সর্তক করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৫ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

জানা গেছে, জবিতে সম্প্রতি ছাত্রদল কর্তৃক দুই ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক ও গণতান্ত্রিক ছাত্রসংসদ জবি শাখার ৩ নেতার উপর সংঘটিত হামলার ঘটনার তদন্ত শেষে ছয়জন শিক্ষার্থীর বিরুদ্ধে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত বৃহস্পতিবার (১০ জুলাই) তারিখে বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের নিচতলায় সংঘটিত হামলার ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত মতে, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী ইয়াসিন হোসেন সাইফ, সমাজকর্ম বিভাগের ২০১৮-১৮ সেশনের শিক্ষার্থী আবু হেনা মুরসালিন, এবং বাংলা বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী ইমরান হাসান ইমানকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

আর রসায়ন বিভাগের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী মো. মাহমুদুল হাসান এবং দর্শন বিভাগের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী মো. জাহিদুল ইসলামকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

অন্যদিকে, ইতিহাস বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী মো. আজিজুল হাকিমকে সতর্ক করে জানানো হয়েছে যে, ভবিষ্যতে তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের কোনো অভিযোগ প্রমাণিত হলে কারণ দর্শানো ছাড়াই তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে। বহিস্কৃত ৩ জন ছাত্রদলের আহ্বায়ক সদস্য, প্রবেশে নিষেধাজ্ঞাপ্রাপ্ত ২ জন যুগ্ম আহ্বায়ক ও সতর্কবার্তা প্রাপ্ত ১ জন আহ্বায়ক সদস্য বলে জানা গেছে।

এই সিদ্ধান্ত উপাচার্যের নির্দেশক্রমে কার্যকর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

মেরিন ড্রাইভে ৫ শতাধিক রিসোর্ট-হোটেলের ফায়ার লাইসেন্সের আবে…
  • ১৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ সফরে শেষ মুহূর্তে স্কোয়াডে পরিবর্তন ওয়েস্ট ইন্ডিজ…
  • ১৮ অক্টোবর ২০২৬
ব্যবসা করতে তরুণদের ২০ লাখ টাকা করে দেবে সরকার, আবেদন করবেন…
  • ১৮ অক্টোবর ২০২৬
বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্ত…
  • ১৮ অক্টোবর ২০২৬
ঢাকাসহ ৫ জেলায় নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, আবেদন ১৪ নভেম্বর পর…
  • ১৮ অক্টোবর ২০২৬
‎আন্তর্জাতিক শ্রবণ স্বাস্থ্য সম্মেলনে এসএসএলটির প্রতিনিধিত্…
  • ১৮ অক্টোবর ২০২৬