দেশজুড়ে সহিংসতা ও গুম-হত্যার ঘটনায় উদ্বেগ ইউট্যাব পবিপ্রবি ইউনিটের

১৪ জুলাই ২০২৫, ০৯:৩৩ AM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ০৪:১৮ PM
ইউট্যাব ও পবিপ্রবির লোগো

ইউট্যাব ও পবিপ্রবির লোগো © সংগৃহীত

সম্প্রতি রাজনৈতিক সহিংসতা, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব), পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ইউনিট। ১৩ জুলাই (রবিবার) ইউট্যাব পবিপ্রবি ইউনিটের সভাপতি অধ্যাপক ড. মো. মামুন উর রশিদ এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, গত ৫ জুলাই রাজধানী ঢাকায় বিএনপির এক শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের গুলিতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ অনেক নেতা-কর্মী আহত হন। এর পরপরই বরিশালে বিএনপি নেতা মাহবুবুর রহমানকে গুলি করে হত্যার ঘটনা ঘটে। ইউট্যাব নেতারা একে পূর্বপরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড হিসেবে আখ্যা দিয়ে বলেন, এসব ঘটনা গণতন্ত্র, মানবাধিকার এবং আইনের শাসনের চরম লঙ্ঘন।

বিবৃতিতে আরও বলা হয়, বিচার চাই, প্রতিহিংসার রাজনীতি চাই না। আমরা বিশ্বাস করি, দেশে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হলে রাজনৈতিক সহিংসতা বন্ধে জরুরি ও কার্যকর উদ্যোগ নিতে হবে।

ইউট্যাব পবিপ্রবি ইউনিট গুম, খুন, বিচারবহির্ভূত হত্যা ও দমন-পীড়নের অবসান এবং দেশের সব রাজনৈতিক দলকে রাজনৈতিক কর্মকাণ্ডের স্বাধীনতা দেওয়ার আহ্বান জানায়। পাশাপাশি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজের এই সংগঠনটি সার্বিকভাবে গঠনতান্ত্রিক আন্দোলনের পক্ষে অবস্থান পুনর্ব্যক্ত করে।

ক্লিনিক থেকে নবজাতক চুরির অভিযোগ, ৭ দিন বয়সি শিশুসহ নারী আটক
  • ১৩ নভেম্বর ২০২৬
গণঅভ্যুত্থানের মীরজাফর হলেন হাসানাত ও সারজিস
  • ১৩ নভেম্বর ২০২৬
স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে জার্মানির হাইডেলবার্গ বিশ্ববি…
  • ১৩ নভেম্বর ২০২৬
বোমা-সন্ত্রাস করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফুলের পাপড়ি দিয়…
  • ১৩ নভেম্বর ২০২৬
৬ শতাধিক নবীন শিক্ষার্থীকে বরণ করল পাবিপ্রবি ছাত্রশিবির
  • ১৩ নভেম্বর ২০২৬
কৃষি গুচ্ছে যুক্ত হওয়ার উদ্যোগ মাভাবিপ্রবির ভেটেরিনারি অনুষ…
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950