ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের নতুন সভাপতি ড. জালাল

০৭ জুলাই ২০২৫, ০৭:৪৮ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৮:১১ AM
অধ্যাপক ড. জালাল উদ্দিন

অধ্যাপক ড. জালাল উদ্দিন © সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের নতুন সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন বিভাগের অধ্যাপক ড. জালাল উদ্দিন। আগামী ৩ বছরের জন্য তিনি এই দায়িত্ব পালন করবেন।

সোমবার (৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। 

অফিস আদেশে বলা হয়, ওই বিভাগের সভাপতি হিসেবে নিয়োগপ্রাপ্ত অধ্যাপক ড. মো. শাহীনুজ্জামান-এর সভাপতিত্বের মেয়াদ ০৫ জুলাই শেষ হবে। বিভাগের পরবর্তী জ্যেষ্ঠ শিক্ষক অধ্যাপক ড. মো. জালাল উদ্দিনকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধির সংশোধিত ১০(১) ধারা মোতাবেক ৬ জুলাই থেকে পরবর্তী ৩ (তিন) বছরের জন্য ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি হিসেবে নিয়োগ করা হলো। এ দায়িত্ব পালনের জন্য তিনি নিয়মানুযায়ী সুযোগ সুবিধা পাবেন।

শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের আর কোনো উপায় ছিল না: দ…
  • ০৩ অক্টোবর ২০২৬
‎ঢাকা পরিষ্কার করতে জাপান থেকে আসছে ৩০ সদস্যের দল: ঢাবি উপা…
  • ০৩ অক্টোবর ২০২৬
ককরোচ পার্টির আন্দোলনে এসে প্রাণ গেল ৭৫ বছরের বৃদ্ধের
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাজীবনে কখনও সেকেন্ড হননি, বিসিএস ক্যাডার দুই বোনের পর …
  • ০৩ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসে বিনামূল্যে প্রশিক্ষণ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, …
  • ০৩ অক্টোবর ২০২৬
ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়বে জি৭
  • ০৩ অক্টোবর ২০২৬