শাবিপ্রবি ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

২৯ জুন ২০২৫, ০৮:৫৫ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ০৭:৩১ PM
শাবিপ্রবি ছাত্রদলের বৃক্ষরোপণ

শাবিপ্রবি ছাত্রদলের বৃক্ষরোপণ © সংগৃহীত

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কর্তৃক ঘোষিত ১৫ দিনব্যাপী সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের একাংশ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে। ২৯ জুন ( রবিবার) পরিবেশ সচেতনতা তৈরির লক্ষ্যে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের কাফেটেরিয়া সংলগ্ন লেক,বাস্কেটবল গ্রাউন্ড, কেন্দ্রীয় খেলার মাঠের মূল রাস্তায়  সহ আশপাশের এলাকায় ৩৫ টি ( ফুল,ফল ও নিম ) চারা গাছ রোপণ করে শাবিপ্রবি ছাত্রদলের নেতাকর্মীরা। 

প্রধান অতিথি হিসেব বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম। উদ্বোধনকালে তিনি ছাত্রদলের এই কর্মসূচির ভূয়সী প্রশংসা করেন। এছাড়া বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন লোক প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক   ড. আশরাফ সিদ্দিকী, শাহপরান হলের প্রভোস্ট অধ্যাপক ইফতেখার আহমদ,  সহযোগী অধ্যাপক মতিয়ার রহমান। 

 এই বৃক্ষরোপণ কর্মসূচির নেতৃত্ব দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের  সিনিয়র সহ-সভাপতি সোহাগ মাহমুদ। তিনি বলেন, প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেতনতা তৈরি এবং সবুজ বাংলাদেশ গঠনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সব সময় অগ্রণী ভূমিকা রাখবে। আমরা শুধু রাজনৈতিক সংগঠন নই, সমাজিক দায়বদ্ধতাও পালন করি।

তিনি আরো বলন," পরিবেশ রক্ষায় গাছ লাগানো এখন আর অপশন নয়, এটা আমাদের দায়িত্ব। আগামী প্রজন্মের জন্য একটি সবুজ পৃথিবী রেখে যেতে হলে এখনই সচেতন হওয়া জরুরি।

উক্ত কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন শাবিপ্রবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ বিল্লাহ, আরফান উদ্দিন,  আফফান, মোস্তাকিন ইসলাম,হরুনুর রশিদ রাসেল, সহ- সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, সহ- সাধারণ সম্পাদক সোহান শাহ্, শাফায়াত, প্রচার সম্পাদক মকবুল হোসেন, গণমাধ্যম সম্পাদক শাহাদাৎ হোসেন,  সহ-সমাজসেবা সম্পাদক আশিকুর রহমান মারুফ, সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক অন্তর উদ্দিন প্রমূখ সহ ৫০ উর্ধ্বনেতাকর্মী।

শাবিপ্রবি ছাত্রদলের নেতাকর্মীরা নিজ হাতে গাছ রোপণের মাধ্যমে শুধু পরিবেশ রক্ষার অঙ্গিকারই করেননি,বরং একটি সবুজ ও টেকসই বাংলাদেশের জন্য ছাত্রসমাজের দায়িত্ববোধকেও উদ্ভাসিত করেছেন।

ফুটবল খেলায় অতিথি না করায় ১৪৪ ধারার ‘মাইকিং’, ছাত্রদল নেতাক…
  • ২৪ আগস্ট ২০২৬
দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ২৪ আগস্ট ২০২৬
চাঁদপুর জেনারেল হাসপাতাল হবে ৫০০ শয্যার, ১৫ তলা ভবন নির্মাণ…
  • ২৪ আগস্ট ২০২৬
নবীনদের স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের মিছিল
  • ২৪ আগস্ট ২০২৬
ঢাবির ফজলুল হক হলের ভিপি, সমাজসেবা সম্পাদক ও ভুক্তভোগী শিক্…
  • ২৩ আগস্ট ২০২৬
সাত কলেজের শিক্ষার্থীদের সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্থানান্ত…
  • ২৩ আগস্ট ২০২৬