শিক্ষার্থী আহত

রাইদা পরিবহনের দুই বাস আটক করলেন কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা

২৭ জুন ২০২৫, ০৩:১৬ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৮:৫১ PM
আটক করা রাইদা পরিবহনের দুটি বাস

আটক করা রাইদা পরিবহনের দুটি বাস © টিডিসি

রাজধানী চলাচল করা রাইদা পরিবহনের বাসের চাপায় কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী জাহিদ হাসান আহত হওয়ার ঘটনায় পরিবহনটির দুটি বাস আটক করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

শুক্রবার (২৭ জুন) দুপুর ১২টার দিকে রাজধানীর জুরাইন এলাকা থেকে রাইদা পরিবহনের দুটি বাস আটক করেন তারা। পরে বাস দুটি কলেজের মূল ফটকের ভেতরে নিয়ে রাখা হয়।

জানা যায়, বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে ধোলাইপাড় এলাকা থেকে পোস্তগোলা হয়ে নদীর ওপারে যাওয়ার উদ্দেশ্যে রাইদা পরিবহনের একটি বাসে উঠেছিলেন জাহিদ হাসান নামের এক শিক্ষার্থী। গন্তব্যে পৌঁছে ভাড়া দেওয়ার সময় কন্ডাক্টর নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি দাবি করলে তা নিয়ে তার সঙ্গে কথা-কাটাকাটি হয়। এরপর বাস থেকে নামার সময় জাহিদ হাসান এক পা মাটিকে নামাতেই চালক ইচ্ছাকৃতভাবে বাসটি ছেড়ে দিলে তিনি ছিটকে পড়ে যান। পরে তিনি উঠে বাসে হাত রাখলে চালক কাচের গ্লাস দিয়ে তাকে আঘাত করেন। এতে তার হাত গুরুতরভাবে জখম হয় এবং কেটে যায় । পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষের ক্লাস শুরুর তারিখ ঘোষণা

আহত শিক্ষার্থী জাহিদ হাসান বলেন, ‘ধোলাইপাড় এলাকা থেকে টিউশনি করতে রাইদা পরিবহনের একটি বাসে চড়ে নদীর ওপারে যাচ্ছিলাম। কিন্তু নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি  চাইলে কন্ডাক্টরের সঙ্গে কথা-কাটাকাটি হয়। বাস থেকে নামার সময় চালক ইচ্ছাকৃতভাবে বাস ছেড়ে দিয়ে আমাকে চাপা দেওয়ার চেষ্টা করে। আমি উঠে বাসে হাত রাখলে চালক কাচের গ্লাস দিয়ে আমাকে আঘাত করে।’

ইউসুফ নামের এক শিক্ষার্থী বলেন, ‘আমরা রাইদা পরিবহনের মালিক সমিতির সঙ্গে কথা বলেছি। তারা আসতে চেয়েছেন। আমাদের দাবি হলো আহত শিক্ষার্থীর চিকিৎসার সম্পূর্ণ ব্যয় ও ক্ষতিপূরণ দিতে হবে এবং শিক্ষার্থীদের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে। সেই সঙ্গে তারা যেন নিশ্চিত করে যে এমন ঘটনার পুনরাবৃত্তি আর না ঘটে।’

আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ০৩ অক্টোবর ২০২৬
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে খুবি শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন ২ বিভাগ
  • ০৩ অক্টোবর ২০২৬
একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬