জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষের ক্লাস শুরুর তারিখ ঘোষণা 

২৭ জুন ২০২৫, ০১:৩৮ PM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৯:৫৪ AM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরুর তারিখ ঘোষণা করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। আগামী ২১ জুলাই থেকে এ ক্লাস শুরু হবে। বৃহস্পতিবার (২৬ জুন) জাতীয় বিশ্ববিদ্যালয় প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন স্নাতক-পূর্ব শিক্ষাবিষয়ক স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) ড. মো. আশেক কবির চৌধুরী ও উপ-রেজিস্ট্রার মো. আবুল কাসেম।।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ম মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের আগামী ২০ জুলাইয়ের মধ্যে চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন করতে হবে। ভর্তিচ্ছু কোনো শিক্ষার্থী অন্য কোনো শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই আগামী ৩ জুলাইয়ের মধ্যে আগের ভর্তি বাতিল করে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে। এটি না করা হলে, দ্বৈত ভর্তির কারণে ওই সব শিক্ষার্থীর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।

উল্লেখ্য, চলতি বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেন ৫ লাখ ৬০ হাজার ৫৯৫ শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪ লাখ ৬০ হাজার ৭০৬ জন। পাসের হার ৮২ শতাংশের কাছাকাছি। প্রথম মেধাতালিকায় স্থান পেয়েছেন ২ লাখ ৬৫ হাজার ৩৬৪ জন।

উত্তীর্ণদের মধ্যে ৩৩ দশমিক ২৮ শতাংশ শিক্ষার্থী পেয়েছেন ৫০-এর বেশি নম্বর। বাকি ৬৬ দশমিক ৭২ শতাংশ পেয়েছেন ৫০-এর নিচে। ১ম মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শেষ হলে ২য় মেধাতালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম।

তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ১ম মেধাতালিকায় স্থান পেয়েছে ২ লাখ ৬৫ হাজার ৩৬৪ জন। উত্তীর্ণ শিক্ষার্থীদের ২৮ জুন থেকে ভর্তি ফরম ডাউনলোড করে সংশ্লিষ্ট কলেজের সঙ্গে যোগাযোগ করে ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্দেশ প্রদান করা হলো। তাদের ভর্তি কার্যক্রম শেষ হলে ২য় মেধাতালিকা প্রকাশ করা হবে।

তেজগাঁও কলেজে ২০ পদে শিক্ষক নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
এবার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক উপাচার্য কলিমু…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
স্থানীয় নির্বাচনে যে কোনো দলের প্রার্থী অংশ নিতে পারবেন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতালে ৮ পদে নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
লিখতে ভুল করায় অকথ্য নির্যাতনে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী স…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মাধ্যমিক শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে ফুলফান্ডেড স্কলারশিপে …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9