আস সুন্নাহ মেধাবী প্রকল্পে সাক্ষাৎকারে অনুপস্থিত জবি শিক্ষার্থীদের পুনঃ সাক্ষাৎকার আগামীকাল

১৮ জুন ২০২৫, ১০:৫৭ AM , আপডেট: ১৯ জুন ২০২৫, ১২:৫৩ AM
লোগো

লোগো © সংগৃহীত

আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিচালিত ‘মেধাবী’ প্রকল্পে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) যে সকল শিক্ষার্থী পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী ১৪, ১৫ ও ১৬ জুন ২০২৫ তারিখে সাক্ষাৎকারে অংশ নিতে পারেননি, তাদের জন্য নতুন সাক্ষাৎকারের সময়সূচি প্রকাশ করা হয়েছে। বুধবার (১৮ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াসউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সাক্ষাৎকারে অনুপস্থিত থাকা শিক্ষার্থীদের তালিকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে। তালিকাভুক্ত শিক্ষার্থীদের পুনঃসাক্ষাৎকার দক্ষিণ কেরাণীগঞ্জের হাসনাবাদ এলাকার পোর্ট কনেটইনার রোডে মেধাবী প্রকল্পের অফিসে নির্ধারিত সময় বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১০টা থেকে শুরু হবে অনুযায়ী সাক্ষাৎকারে অংশ নিতে হবে।

সাক্ষাৎকারের দিন সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ‘মেধাবী’ প্রকল্পের সাক্ষাৎকার কেন্দ্রে পৌঁছানোর জন্য যাতায়াতের ব্যবস্থা হিসেবে একটি বাস সকাল সোয়া ৯টায় ছাড়বে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, যেসব শিক্ষার্থী অনলাইনে আবেদন করেছে কিন্তু এখনো প্রক্টর অফিসে আবেদনপত্রের হার্ডকপি জমা দেয়নি তাদের অবশ্যই সাক্ষাৎকারের দিন হার্ডকপি সঙ্গে আনতে হবে। হার্ডকপি ব্যতীত কাউকে সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে দেওয়া হবে না।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬