বেরোবিতে ঈদের নামাজ সকাল সাড়ে ৭টায়

০৫ জুন ২০২৫, ১০:৪২ AM , আপডেট: ০৫ জুন ২০২৫, ১০:৫৪ PM
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ঈদুল আজহার নামাজ সকাল সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (৫ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সিনিয়র ইমাম কাম-খতিব ড. রাকিব উদ্দিন আহম্মেদ।  

তিনি বলেন, শনিবার (৭ জুন) সকাল সাড়ে ৭টায় ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে। মসজিদ কমিটির সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, এবারের ঈদে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থী, কর্মচারী এবং কর্মকর্তাদের খাওয়ানোর জন্য ১টা গরু এবং ১টা খাসির আয়োজন করেছি। আশা করি, আমরা সবাই ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারড়।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের অবস্থানরত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ সবাইকে নিয়ে একমাত্র ঈদের জামাতটি কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। 

আসন বাড়ানোর দাবি বগুড়া আর্মি মেডিকেল কলেজের
  • ২১ নভেম্বর ২০২৬
প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬
মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় ও দেখার উপায় জানালে…
  • ২১ নভেম্বর ২০২৬