ঢাবির প্রফ পরীক্ষায় প্রথম অর্ভিন আদিত্য না ফেরার দেশে

০২ জুন ২০২৫, ১০:৩৩ AM , আপডেট: ০২ জুন ২০২৫, ০৮:৪৯ PM
অর্ভিন আদিত্য

অর্ভিন আদিত্য © সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ২১-২২ সেশনের অর্ভিন আদিত্য নামের এক শিক্ষার্থী মারা গেছেন। রবিবার (১ জুন) রাত সাড়ে ৯টার দিকে ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

কোভিড-পরবর্তী ফুসফুস জটিলতায় ভুগছিলেন অর্ভিন। তার এই অকাল মৃত্যুতে মেডিকেল শিক্ষার্থী, শিক্ষক এবং শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

অর্ভিন প্রথম পেশাগত পরীক্ষার এনাটমি, ফিজিওলজি ও বায়োকেমেস্ট্রি—এই তিনটি বিষয়েই অনার্সসহ মেডিকেলের সর্বোচ্চ নম্বর অর্জন করেছিলেন। পরীক্ষায় তার গড় নম্বরের হার ছিল ৯৪ দশমিক ৭ শতাংশ। ঢাবি অধিভুক্ত ৫৪টি মেডিকেল কলেজের প্রায় ছয় হাজার শিক্ষার্থীর মধ্যে প্রথম স্থান অধিকার করেন তিনি।

ঢাকা মেডিকেলের কে-৭৯ ব্যাচের এই মেধাবী শিক্ষার্থী ছিলেন ময়মনসিংহের সন্তান। ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষায় সারাদেশের মেধা তালিকায় ৭৩তম স্থান অর্জন করেছিলেন অর্ভিন।

এর আগে তিনি ময়মনসিংহ জিলা স্কুল থেকে এসএসসি এবং আনন্দমোহন কলেজ থেকে এইচএসসি পাস করেন। এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ শিক্ষা বোর্ডে তিনি প্রথম স্থান অর্জন করেন।

অর্ভিন আদিত্যর মৃত্যুতে চিকিৎসা শিক্ষাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক মাধ্যমে সহপাঠী ও শিক্ষকেরা তাকে স্মরণ করছেন ‘অসাধারণ মেধাবী ও বিনয়ী’ এক ছাত্র হিসেবে।

ট্যাগ: ঢাবি
কলেজে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল আজ, দেখবেন যেভাবে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের পেশাগত সুরক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠিত হোক: আলমগীর ম…
  • ০৫ অক্টোবর ২০২৬
লুলা নাকি ফ্লাভিও—কে হবেন ব্রাজিলের প্রেসিডেন্ট, ফয়সালা দ্…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিপিসির অঙ্গ প্রতিষ্ঠানে ৬ পদে চাকরি, আবেদন ৭ অক্টোবর থেকে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রায় ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান…
  • ০৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা যাচ্ছে
  • ০৫ অক্টোবর ২০২৬