পানিতে বসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিলেন শিক্ষার্থীরা

৩১ মে ২০২৫, ০৫:০৮ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৮:৫১ PM
পানিতে বসে ভর্তি পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা

পানিতে বসে ভর্তি পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা © সংগৃহীত

হাটু পানিতে বসে আছেন শিক্ষার্থীরা, অনেকের কোমড় পর্যন্ত ভিজে গেছে। এর মাঝে শিক্ষক এনে দিলেন উত্তরপত্র। পানিতে বসেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ কেন্দ্রের পরীক্ষার্থীরা। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভিক্টোরিয়া কলেজের কলা ভবনের নিচতলার ৫টি পরীক্ষার কক্ষ, বিজ্ঞান ভবনের নিচতলার পরীক্ষার কক্ষগুলো মিলিনিয়াম ভবন, বিজ্ঞান ভবন ২ ও অর্থনীতি ভবনের নিচতলার পরীক্ষার কক্ষগুলোতে হাটু পানি জমেছে। এর মাঝেই বেঞ্চে বসে পরীক্ষা দিয়েছেন শিক্ষার্থীরা। 

ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শারমিন নামে এক শিক্ষার্থী জানান, সকালে বসার বেঞ্চের ওপর দিয়ে হেটে তারা কলাভবনে ঢুকেছেন। কলাভবনের নিচতলায় প্রতিটি রুমেই পানি ছিল। পানিতে পা ভিজিয়ে রেখেই আমরা ভর্তি পরীক্ষা দিয়েছি।

কুমিল্লার লাকসাম থেকে আসা আছমা আক্তার নামের এক পরীক্ষার্থী জানান, স্বপ্ন নিয়ে ভিক্টোরিয়া কলেজে ভর্তি পরীক্ষা দিতে এসেছি কিন্তু এখানে জলাবদ্ধতার কারণে পরীক্ষা দিতে অসুবিধা হয়েছে। আমি যে হলে পরীক্ষা দিয়েছি সেই রুমের মধ্যে হাটু সমান পানি। এ পানির মধ্যে পরীক্ষা দিতে অসুবিধা হয়েছে।

কলেজের অধ্যক্ষ আবুল বাশার ভূঁইয়া বলেন, জলাবদ্ধতার সমস্যা দীর্ঘদিন ধরে চলছে। মেঝে উঁচু করলেও কোনো সুফল পাওয়া যায়নি। আশপাশের হাউজিং এলাকা ও বিসিকের পানির কারণে কলেজের পুকুরে পানি ঢুকে যায়। আমাদের কলেজ নিচু জায়গায় হওয়ায় এ সমস্যা লেগেই থাকে। আমরা চারদিক থেকে বাউন্ডারি নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছি, যা হলে আশপাশের পানি প্রবেশ বন্ধ হবে। আশা করছি, প্রকল্পটি বাস্তবায়িত হলে সমস্যার দীর্ঘমেয়াদি সমাধান হবে।

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার আয়কর মামলা, শুরু…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
৮ বিষয়ে শিক্ষক নেবে তেজগাঁও কলেজ, আবেদন যেভাবে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
স্কুল ফিডিং অনিয়মসহ নানা অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী দিল বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সকাল ১০টার মধ্যে বৃষ্টি হতে পারে যেসব জেলায়
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ফের ভারতের সঙ্গে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9