বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই ৩৬’ স্মৃতিফলক নির্মাণকাজের উদ্বোধন

২৮ মে ২০২৫, ০২:৩৭ PM , আপডেট: ২৯ মে ২০২৫, ০১:৩৪ AM
স্মৃতিফলকের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম

স্মৃতিফলকের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম © টিডিসি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) জুলাই-আগস্ট বিপ্লবের স্মৃতিচিহ্ন হিসেবে ‘জুলাই-৩৬’ স্মৃতিফলক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

আজ বুধবার (২৮ মে) সকাল ১০টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে এ স্মৃতিফলকের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম।

এ সময় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও এলাকাবাসীরা উপস্থিত ছিলেন। স্মৃতিফলকটি বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট-সংলগ্ন স্থানে নির্মিত হবে। ‘জুলাই-৩৬’ স্মৃতিফলকের নকশা করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তমাল রায়।

উপাচার্য বলেন, ‘জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে নির্মিত এই স্মৃতিফলক উদ্বোধন করতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। আপনারা সবাই সাক্ষী হয়ে থাকলেন ৩৬ জুলাইয়ের স্মৃতিফলক নির্মাণকাজ উদ্বোধনের।’

উল্লেখ্য, গত বছরের ১৬ জুলাই আবু সাঈদ হত্যার পর ১৭ জুলাই শহীদদের স্মরণে দেশের প্রথম স্মৃতিফলক প্রাথমিকভাবে স্থাপন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেটিকে পূর্নাঙ্গরূপ দিতে এবার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬
২১০ শিশুকে বিনামূল্যে খাতনা, অসুস্থ ৫০
  • ০৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশেই উৎপাদন হবে টয়োটা গাড়ি, কারখানা স্থাপন নিয়ে প্রধা…
  • ০৬ অক্টোবর ২০২৬
ইন্টার্নশিপ করুন সড়ক ও জনপথ অধিদপ্তরে, থাকছে মাসিক ভাতা ও স…
  • ০৬ অক্টোবর ২০২৬
আবরার ফাহাদের শাহাদাৎ বার্ষিকীতে কর্মসূচি ঘোষণা করল ছাত্রদল
  • ০৬ অক্টোবর ২০২৬