বরিশাল বিশ্ববিদ্যালয়ে যোগ দিলেন অন্তর্বর্তীকালীন উপাচার্য ড. তৌফিক

১৫ মে ২০২৫, ০৫:৪৯ PM , আপডেট: ১৬ মে ২০২৫, ০২:২৬ PM
অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম

অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম © সংগৃহীত

সাবেক উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনকে অপসারণের পর বরিশাল বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে যোগ দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম। বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত উপাচার্য শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং মতবিনিময় করেন।

শুভেচ্ছা বক্তব্যে ড. তৌফিক আলম বলেন, ‘বরিশাল বিশ্ববিদ্যালয়কে একটি অনন্য উচ্চতায় নিয়ে যেতে এবং এর মান, মর্যাদা ও র‍্যাংকিং আরও উন্নত করতে আমি সর্বোচ্চ চেষ্টা করব।’

তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে আমি সচেষ্ট থাকব। যেহেতু আমি বাইরে থেকে এসেছি, তাই এখানকার সমস্যা সম্পর্কে জানা অত্যন্ত জরুরি। প্রতিটি বিভাগের সিআর, এসিআর এবং শিক্ষকদের সঙ্গে আলোচনা করে সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানের চেষ্টা করব।

তিনি জানান, ‘আমি সকলের জন্য উন্মুক্ত। যে কেউ আমার সঙ্গে যেকোনো বিষয়ে দেখা করার সুযোগ পাবে।’

পরবর্তীতে নবনিযুক্ত উপাচার্য শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্য বাসভবনে যান এবং দীর্ঘদিন তালাবদ্ধ থাকা বাসভবনের তালা নিজ হাতে খোলেন। এ সময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের তালাবদ্ধ কক্ষগুলোর চাবি উপাচার্যের হাতে তুলে দেন।

শিক্ষার্থীরা আশাবাদ ব্যক্ত করেন, ড. তৌফিক আলমের নেতৃত্বে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কাজে একটি নতুন দিগন্তে পৌঁছাবে এবং দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে সামনে এগিয়ে যাবে।

উল্লেখ্য, দীর্ঘ ২৯ দিনের টানা আন্দোলনের পর গত মঙ্গলবার (১৩ মে) বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনকে অপসারণ করা হয়। একইসঙ্গে অব্যাহতি দেওয়া হয় উপ-উপাচার্য ও ট্রেজারারকেও।

প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার কথা বলে উধাও প্রেমিক, বিয়ের দাবিত…
  • ১২ অক্টোবর ২০২৬
ভিসা জটিলতায় ম্যাচ কমল বাংলাদেশের
  • ১২ অক্টোবর ২০২৬
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১০৪৪ ভরি স্বর্ণ
  • ১২ অক্টোবর ২০২৬
রবীন্দ্রনাথ ছাড়াও যে দুজনকে হঠাৎ ঢোকানো হলো, সেটা তো সাধার…
  • ১২ অক্টোবর ২০২৬
বিকট বিস্ফোরণে কেঁপে উঠল ইসরায়েলের উত্তরাঞ্চল, আহত ২০ জন
  • ১২ অক্টোবর ২০২৬
পরিবার বিএনপি হওয়ায় পুলিশের চাকরি হয়নি , নিরঞ্জন রায় বাদ এ…
  • ১২ অক্টোবর ২০২৬