নোবিপ্রবিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আবাসন ও খাবারের ব্যবস্থা করল ছাত্রদল

০৯ মে ২০২৫, ০৮:৩৭ AM , আপডেট: ২১ জুন ২০২৫, ১২:৫৩ PM
নোবিপ্রবিতে ভর্তিচ্ছুদের জন্য ছাত্রদলের খাবারের আয়োজন

নোবিপ্রবিতে ভর্তিচ্ছুদের জন্য ছাত্রদলের খাবারের আয়োজন © টিডিসি ফটো

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু সহস্রাধিক শিক্ষার্থীর জন্য রাতে থাকা ও খাবারের ব্যবস্থা করেছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। জেলা, নোবিপ্রবি, সদর উপজেলা, পৌরসভা, নোয়াখালী সরকারি কলেজ ও সোনাপুর ডিগ্রি কলেজ শাখার নেতা-কর্মীরা এ উদ্যোগ নেন।

শুক্রবার (৯ মে) বেলা ১১টায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে ছেলে ও মেয়ে শিক্ষার্থীদের জন্য আলাদা আলাদা থাকা ও রাতে খাবারের ব্যবস্থা করে ছাত্রদল। এ ছাড়া জেলা শহরের বিভিন্ন ফটকে সারাদেশ থেকে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সুবিধার্থে হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে। 

হেল্প ডেস্কের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য ব্যাগ ও মোবাইল ফোন সংরক্ষণ, তথ্য প্রদান, পানি বিতরণ, মোটরসাইকেলযোগে শিক্ষার্থীদের নিরাপদে নোবিপ্রবিতে পৌঁছে দেওয়াসহ বিভিন্ন ধরনের সহযোগিতা প্রদান করা হবে। ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের সহযোগিতা ও নির্দেশনায় নেতা-কর্মীরা এ আয়োজন করে। 

আরো পড়ুন: গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, প্রতি আসনে লড়বেন ১৭ শিক্ষার্থী

আবাসন ও খাবার কার্যক্রমে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের নেতা এনবিএস রাসেল, আনোয়ার হোসেন রকি, জিয়াউর রহমান রায়হান, আশ্রাফুল করিম পাবেল, সজিব রহমান সজিব, বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব শাহরাজ উদ্দিন জিহান, মো. জাহিদ হাসান, নোয়াখালী সরকারি কলেজ সভাপতি রাশেদুল ইসলাম সোহাগ, সাফায়েত হোসেন নাবিল,  সোনাপুর  ডিগ্রি কলেজ ছাত্রদলের গিয়াস উদ্দিন রুবেল, গিয়াস উদ্দিন রুবেল প্রমুখ।

চাঁদাবাজির বিরুদ্ধে নোবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও প্র…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
আইইউবি ও দৃষ্টি চট্টগ্রাম আয়োজিত ইংরেজি বিতর্ক প্রতিযোগিত…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
বিইউবিটির রিসার্চ উইক ২০২৬: উদ্ভাবনা ও গবেষণায় উৎকর্ষের সম্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ভাঙা ও পরিত্যক্ত টেবিলে ভর্তি পরীক্ষা দিতে হয়েছে কুবিতে ভর্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
১২ তারিখ দেশের জনগণ চাঁদাবাজ ও নারী নিপীড়কদের লালকার্ড দেখা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ১০ম ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ার উদ্বো…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬