কৃষি তথ্য সার্ভিস © টিডিসি সম্পাদিত
কৃষি তথ্য সার্ভিসে (এআইএস) রাজস্ব খাতভুক্ত ৬টি পদে জনবল নিয়োগ দেওয়া হবে। প্রতিষ্ঠানটি মোট ১৪ জনকে সরাসরি নিয়োগের মাধ্যমে নিয়োগ দেবে। আগ্রহী বাংলাদেশের প্রকৃত নাগরিকেরা অনলাইনে আবেদন করতে পারবেন।
সম্প্রতি কৃষি তথ্য সার্ভিসের পরিচালক মো. মসীহুর রহমান স্বাক্ষরিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিষ্ঠানের নাম: কৃষি তথ্য সার্ভিস (এআইএস)।
আবেদন শুরু: ১০ নভেম্বর ২০২৬, সকাল ৯টা।
আবেদন শেষ: ৩ ডিসেম্বর ২০২৬, বিকেল ৫টা।
পদের নাম ও পদসংখ্যা:
১. সহকারী প্রদর্শনী বিশেষজ্ঞ: ১টি পদ।
বেতন স্কেল: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা (গ্রেড-১৪)।
যোগ্যতা: এসএসসি পাসসহ শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ফাইন আর্টস/কমার্শিয়াল আর্টস সনদ থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
আরও দেখুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক নিয়োগ, সিজিপিএ ৩.৫০ থাকলেই করা যাবে আবেদন
২. অডিও ভিস্যুয়েল ইউনিট অপারেটর: ৪টি পদ।
বেতন স্কেল: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা (গ্রেড-১৪)।
যোগ্যতা: এসএসসি পাস হতে হবে। ৩৫ মি.মি. ও ১৬ মি.মি. প্রজেক্টর, অ্যামপ্লিফায়ার, পিএ সেট ও জেনারেটর পরিচালনার কাজে প্রশিক্ষণ থাকতে হবে। বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
৩. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ৪টি পদ।
বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)।
যোগ্যতা: এইচএসসি পাস হতে হবে। টাইপিংয়ের গতি প্রতি মিনিটে ৩০ শব্দ থাকতে হবে। অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
৪. ক্যালিগ্রাফিস্ট: ১টি পদ।
বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)।
যোগ্যতা: এসএসসি পাস হতে হবে। কমার্শিয়াল আর্টস, ইলাস্ট্রেশন, লেটারিং, কি ড্রয়িং, লেআউট ও চার্ট তৈরির বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতা থাকতে হবে।
আরও দেখুন: বাংলাদেশ শিপিং করপোরেশনে বিভিন্ন পদে ৩৯ নিয়োগ
৫. অফসেট প্রিন্টার: ১টি পদ।
বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)।
যোগ্যতা: এসএসসি পাস হতে হবে। যেকোনো স্বনামধন্য অফসেট প্রেসে প্রিন্টার হিসেবে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অধিক অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।
৬. অফিস সহায়ক: ৪টি পদ।
বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)।
যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস হতে হবে।
বয়সসীমা: সব পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর।
আরও দেখুন: ১৪৭ পদে বিসিএস নন-ক্যাডারে নিয়োগ, আবেদন অনলাইনে
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের কৃষি তথ্য সার্ভিসের ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।
আবেদন ফি জমা: ১০ নভেম্বর সকাল ৯টা থেকে আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময়ের পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে হবে।
বিশেষ নির্দেশনা: নিয়োগসংক্রান্ত যেকোনো ধরনের তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে পর্যাপ্ত সময় হাতে রেখে অনলাইনে আবেদন ও ফি জমা দেওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদনসংক্রান্ত বিস্তারিত তথ্য কৃষি তথ্য সার্ভিসের ওয়েবসাইটে অথবা টেলিটক আবেদন পোর্টালে যাবে।
বিস্তারিত জানতে নিচে দেখুন।
