এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ নিয়ে বিভ্রান্তি, ব্যাখ্যা দিল আন্তঃশিক্ষা বোর্ড

০৫ নভেম্বর ২০২৬, ১২:০৬ PM
ঢাকা শিক্ষা বোর্ড লোগো

ঢাকা শিক্ষা বোর্ড লোগো © টিডিসি সম্পাদিত

এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষা শুরুর তারিখ নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি বিজ্ঞপ্তি দিয়ে আগামী ১ ডিসেম্বর থেকে পরীক্ষা শুরুর কথা জানালেও এর পরদিন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ২ ডিসেম্বর পরীক্ষা নেওয়ার কথা জানান। শিক্ষামন্ত্রীর বক্তব্যের ভিত্তিতে বিভিন্ন গণমাধ্যমেও ২ ডিসেম্বর থেকে পরীক্ষা শুরুর খবর প্রকাশিত হয়। এতে শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি দেখা দেয়। পরে এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। বোর্ড জানিয়েছে, সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১ ডিসেম্বর থেকেই পরীক্ষা শুরু হবে। আর পরীক্ষার ফল প্রকাশ করা হবে ৩১ ডিসেম্বর।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান দ্য ডেইলি ক্যাম্পাসকে এসব তথ্য জানান।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, এইচএসসি পরীক্ষার সাপ্লিমেন্টারি পরীক্ষা এক দিন এগিয়ে আনা হয়েছে। আগে ২ ডিসেম্বর থেকে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত ছিল। তবে পরবর্তী সময়ে এক দিন এগিয়ে ১ ডিসেম্বর থেকে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে মন্ত্রী মহোদয়ও অবগত ছিলেন। তাকে বিজ্ঞপ্তির কপিও দেওয়া হয়েছে। তবে হয়তো বিষয়টি তার খেয়াল ছিল না।

তিনি বলেন, মিটিংয়ে আলোচনা করেই ১ ডিসেম্বর থেকে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। মন্ত্রীও বলেছিলেন, সম্ভব হলে পরীক্ষাটি আরও আগে আয়োজন করতে। সে অনুযায়ী এক দিন এগিয়ে আনা সম্ভব হয়েছে। বোর্ডের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা ১ ডিসেম্বর থেকেই পরীক্ষা শুরু হবে। আর এই পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ৩১ ডিসেম্বর।

এর আগে বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় নিয়মিত বা অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নিয়ে সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষা আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে। পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরবর্তী সময়ে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এর আগে ২ ডিসেম্বর থেকে পরীক্ষা শুরু হতে পারে বলে জানানো হলেও পরবর্তী সময়ে তা পরিবর্তন করে ১ ডিসেম্বর নির্ধারণ করা হয়।

এইচএসসি পরীক্ষার সাপ্লিমেন্টারি পরীক্ষা এক দিন এগিয়ে আনা হয়েছে। আগে ২ ডিসেম্বর থেকে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত ছিল। তবে পরবর্তী সময়ে এক দিন এগিয়ে ১ ডিসেম্বর থেকে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে মন্ত্রী মহোদয়ও অবগত ছিলেন। তাকে বিজ্ঞপ্তির কপিও দেওয়া হয়েছে। তবে হয়তো বিষয়টি তার খেয়াল ছিল না।— অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান,সভাপতি, বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি

এদিকে বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে রাজধানীর মাতুয়াইলে শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে গিয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানান, আগামী ২ ডিসেম্বর এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হবে। এ পরীক্ষার ফল প্রকাশ করা হবে ২৩ ডিসেম্বর।

শিক্ষামন্ত্রী বলেন, যারা এইচএসসি পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হয়েছে, তাদের যেন পরবর্তী পরীক্ষার জন্য পুরো এক বছর অপেক্ষা করতে না হয়, সে উদ্যোগ আমরা নিয়েছি। একটি বা দুটি বিষয়ের জন্য একজন শিক্ষার্থীকে এক বছর অপেক্ষা করতে হবে—এটার কোনো যৌক্তিকতা নেই। আমরা চাই, তারা দ্রুত পরীক্ষায় অংশ নিয়ে ফলাফল জেনে পরবর্তী শিক্ষাজীবনের প্রস্তুতি নিতে পারুক। এ লক্ষ্যে আগামী ২ ডিসেম্বর এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হবে। এ পরীক্ষার ফল প্রকাশ করা হবে ২৩ ডিসেম্বর। আমাদের উদ্দেশ্য হলো, যারা এক বা দুই বিষয়ে অকৃতকার্য হয়েছে কিংবা সম্পূরক পরীক্ষায় অংশ নেবে, তাদের যেন নতুন করে এক বছর অপেক্ষা করতে না হয়।

তিনি বলেন, এ ছাড়া চলতি মাসের ১ থেকে ৭ তারিখ পর্যন্ত এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন নেওয়া হবে। পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে ২৩ নভেম্বর। কারণ, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রমের জন্য এ মাসের মধ্যেই আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে। যাদের ফলাফলে পরিবর্তন আসবে, তারা যেন সময়মতো ভর্তি কার্যক্রমে অংশ নিতে পারে, সে বিষয়টিও আমরা বিবেচনায় রেখেছি।

আরও পড়ুন: ১ ডিসেম্বর এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার বিজ্ঞপ্তি বোর্ডের, আজ শিক্ষামন্ত্রী বললেন— ‘২ ডিসেম্বর’

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেন, আমরা উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে যেসব দুর্বলতা ও অনিয়ম রয়েছে, সেগুলো চিহ্নিত করে ব্যবস্থা নিচ্ছি। এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণে আমরা দেখেছি, প্রায় ৪৫ হাজার শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে। তাদের মধ্যে প্রায় ৫ হাজার শিক্ষার্থী ফেল থেকে পাস করেছে এবং ৩ হাজার ৭৯ জন জিপিএ-৫ পেয়েছে। এ অভিজ্ঞতা থেকে আমরা বুঝতে পেরেছি, উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে কোথায় কোথায় দুর্বলতা রয়েছে এবং কোথায় সততা ও নিষ্ঠার ঘাটতি আছে।

তিনি আরও বলেন, যেসব পরীক্ষকের উত্তরপত্র মূল্যায়নে দুর্বলতা রয়েছে, তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করছি। আর যারা ভুলভাবে উত্তরপত্র মূল্যায়ন করেছেন, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। এসএসসির পর এবার এইচএসসি পরীক্ষার উত্তরপত্রও পুনর্নিরীক্ষণ করা হচ্ছে। আশা করছি, এর মাধ্যমে মূল্যায়নপ্রক্রিয়ার সমস্যাগুলো আরও ভালোভাবে চিহ্নিত করা সম্ভব হবে।

শেষে তিনি বলেন, অন্যদিকে, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য কারিগরি শিক্ষা ও ভোকেশনাল প্রশিক্ষণের সুযোগ রয়েছে। তারা চাইলে এসব শিক্ষায় যুক্ত হতে পারে। পাশাপাশি পরবর্তী সময়ে আবারও এসএসসি বা এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগও রয়েছে। আমি চাই, কোনো শিক্ষার্থী যেন হতাশ হয়ে পড়াশোনা থেকে বিচ্ছিন্ন না হয়। তারা যেন মাদকাসক্তি কিংবা মোবাইল আসক্তির মতো নেতিবাচক অভ্যাসে জড়িয়ে না পড়ে। বরং পড়াশোনা, কারিগরি প্রশিক্ষণ কিংবা অন্য কোনো গঠনমূলক কাজে নিজেদের ব্যস্ত রাখে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষাও আমরা দ্রুত আয়োজনের উদ্যোগ নিচ্ছি, যাতে বিশ্ববিদ্যালয় পর্যায়ে কোনো ধরনের সেশনজট তৈরি না হয়। শিক্ষার্থীরা যেন নির্ধারিত সময়ে উচ্চশিক্ষা কার্যক্রম শুরু করতে পারে, সেটিও আমাদের অন্যতম লক্ষ্য।

৪ কোর্সে বিনা মূল্যে কারিগরি প্রশিক্ষণ দেবে বিকেটিটিসি, মিল…
  • ০৫ নভেম্বর ২০২৬
এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ নিয়ে বিভ্রান্তি, ব্য…
  • ০৫ নভেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য ৪ দিন এগোচ্ছে এইচএসসির পু…
  • ০৫ নভেম্বর ২০২৬
রিপাবলিকানদের পরাজয়ের জন্য ইরান যুদ্ধ দায়ী, এমন দাবি ‘বেশির…
  • ০৫ নভেম্বর ২০২৬
১ ডিসেম্বর এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার বিজ্ঞপ্তি বোর্ড…
  • ০৫ নভেম্বর ২০২৬
কৃষি তথ্য সার্ভিসে জনবল নিয়োগ, আবেদন অনলাইনে
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950