মিসরের রাষ্ট্রদূতের সঙ্গে ইবি ভিসির সৌজন্য সাক্ষাৎ 

০৫ মে ২০২৫, ০৫:২৬ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০২:৪৮ PM
মিসরের রাষ্ট্রদূত ওমর ফাহমি ও ইবি উপাচার্য অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহ

মিসরের রাষ্ট্রদূত ওমর ফাহমি ও ইবি উপাচার্য অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহ © সংগৃহীত

বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিকীকরণের উদ্দেশ্যে মিসরের রাষ্ট্রদূত ওমর ফাহমির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

আজ সোমবার (৫ মে) ঢাকায় মিসরীয় অ্যাম্বাসিতে উভয়ের মধ্যে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে ইবি উপাচার্য বিশ্ববিদ্যালয়ের ডায়রি ও ক্যালেন্ডার রাষ্ট্রদূতকে উপহারস্বরূপ প্রদান করেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিকভাবে একাডেমিক কোলাবরেশনের লক্ষ্যে মিসরের আল-আযহার বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইসলামী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, কালচারাল ও গবেষণা সহযোগিতা বৃদ্ধির উদ্দেশ্যে ঢাকায় মিসরের রাষ্ট্রদূত ওমর ফাহমির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ইবি উপাচার্য। 

এ সময় ইসলামী বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানে উন্নীতকরণের লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে উভয়ের মধ্যে আলোচনা হয়।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence