মানুষের কাছে স্বল্পমূল্যে খেজুর পৌঁছে দেওয়ার উদ্যোগ ঢাকা কলেজ শিক্ষার্থীর

১১ মার্চ ২০২৫, ০৭:২৪ AM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৫০ PM

রমজান মাসে দেশীয় বাজারে দ্রব্যমূল্যে অস্বাভাবিক বেড়ে যায়। পৃথিবীর অন্যান্য মুসলিম দেশে রমজানে ব্যবসায়ীদের কম মুনাফা লাভের প্রবণতা দেখা গেলেও বাংলাদেশে ঠিক বিপরীত বিপরীত অবস্থা লক্ষ্য করা যায়। এ বছর সরকার খেজুরে আমদানি শুল্ককর হ্রাস করলেও সেই অনুযায়ী বাজারে দাম কমেনি। খেজুরের চাহিদা দিন দিন বৃদ্ধি পাওয়ায় মিলছে না স্বল্পমূল্যের খেজুর। 

পবিত্র রমজান মাস উপলক্ষে মানুষের মাঝে সুলভ মূল্যে খেজুর পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছেন ঢাকা কলেজ শিক্ষার্থী জুবায়ের আহমেদ। তিনি ২১-২২ সেশনের অর্থনীতি বিভাগ পড়াশোনা করছেন। এই উদ্যোগে জুবায়েরের সহযোগী ঢাকা কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আরেক শিক্ষার্থী অনিক। দুই বন্ধু মিলে যৌথভাবে সাধারণ মানুষের কাছে স্বল্পমূল্যে খেজুর পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছেন।

জুবায়ের রমজান মাসে প্রতিদিন দুপুর ২ টা থেকে রাত ১০ টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত মৈত্রী হলের সামনে ভ্রাম্যমাণ দোকানে খেজুর বিক্রি করেন। প্রচলিত বর্তমান বাজারের মূল্য থেকে ৬০-২০০ টাকা পর্যন্ত কম দামে তারা খেজুর বিক্রি করছেন। জিহাদী ও মেডজুয়েল খেজুর বাজারভেদে বিক্রি হচ্ছে কেজিতে ২৮০ থেকে ৩০০ টাকা ও ৮০০ থেকে ৯০০ টাকা। অন্যদিকে নতুন এই উদ্যোক্তা কেজিতে ২২০ টাকা এবং ৬০০ টাকায় খেজুর বিক্রি করছেন।

পড়ালেখার পাশাপাশি জুবায়েরের রয়েছে নীল ক্ষেতে ফুটপাতে ভ্রাম্যমাণ বইয়ের দোকান। সেখানে সপ্তাহে কয়েকদিন পড়ুয়াদের কাছে বই বিক্রি করেন। তিনি অর্থনীতি বিভাগের জ্ঞানকে অধ্যয়নের পাশাপাশি বাস্তবে প্রয়োগের জন্য উদ্যোক্তা হতে চান। 

রমজানে স্বল্পমূল্যে খেজুর বিক্রির উদ্যোগের বিষয়ে জুবায়ের আহমেদ বলেন, রমজানের আগে ভাবছিলাম বইয়ের ব্যবসার পাশাপাশি নতুন করে কি শুরু করা যায়, তারপর ভাবলাম রমজান উপলক্ষ্যে খেজুরের ব্যবসা শুরু করলে সবচেয়ে ভালো হয়। কারণ রমজানে দেশে খেজুরের চাহিদা খুবই বেশি থাকে,এবং দাম থাকে অনেক বাড়তি। আমার লক্ষ ছিলো কীভাবে সুলভ মূ‌ল্যে ক্রেতাদের কাছে খেজুর পৌঁছে দেওয়া যায়। এই বিবেচনা থেকেই আমি খেজুরের ব্যবসা শুরু করেছি এবং খুবই ভালো সাড়া পাচ্ছি ক্রেতাদের কাছ থেকে।

এ বিষয়ে তিনি আরও বলেন, আমি মূলত খেজুর ক্রয় করি বাদামতলী থেকে। আমার বর্তমানে ক্রয় বিক্রয় খুব ভালো যাচ্ছে। কমদামে খেজুর বিক্রি করায় মানুষের অনেক দোয়া পাচ্ছি। যখন মানুষ দোয়া দেয় তখন মনে হয় আমি ব্যবসায় সফল।এই বিষয়টিতে আমার খুব ভালো লাগা কাজ করে। প্রথম রমজানে আমি বিক্রি করেছিলাম হাফ কেজি। তবে দ্বিতীয় দিনে ২০ কেজি এরপর তৃতীয় দিন ৩০ কেজি এভাবে এখন কম দামে বিক্রি করায় প্রতিদিন পূর্বের থেকে বেশি বেশি  বিক্রি হচ্ছে।

ডাকসুর ‘শেষ’ কার্যনির্বাহী পরিষদের সভায় পরবর্তী নির্বাচনের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কাতার চ্যারিটি নিয়োগ দেবে প্রজেক্ট অফিসার, আবেদন ৯ অক্টোবর …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
র‌্যাংগস মটরস নিয়োগ দেবে ১০ এক্সিকিউটিভ, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পুতিন-জিনপিংদের আসার খবরে ফের পর্দা দিয়ে বস্তি আড়াল করল ভারত
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জবি শিক্ষকদের গবেষণা: সাশ্রয় হবে ২২% নাইট্রোজেন সারের ব্যবহ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ভেনিসে সেরা পরিচালকের পুরস্কার পেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9