ধর্ষণের বিরুদ্ধে তিতুমীরের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৩৪ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৫৪ PM
তিতুমীর কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

তিতুমীর কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল © টিডিসি

সাম্প্রতিক ঘটে যাওয়া ধর্ষণ, ডাকাতি, ছিনতাইসহ সব ধরনের অরাজকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন তিতুমীর কলেজে শিক্ষার্থীরা। আর রবিবার (২৩ ফেব্রুয়ারি) ক্যাস্পাসটির মূল ফটকের সামনে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।

এ সময় শিক্ষার্থীরা ‘আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ, আমাদের সংগ্রাম চলছে চলবে’; ‘আমার বোন কান্না করে প্রশাসন কি করে’; ‘অ্যাকশন টু ডাইরেক অ্যাকশন’; ‘চাঁদাবাজের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’; ‘চাঁদাবাজের বিরুদ্ধে আগুন জ্বালো’সহ বিভিন্ন স্লোগান দেন।

শিক্ষার্থীরা বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনার আমলে আমরা বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ডের সাক্ষী হয়েছি । জুলাই আন্দোলন পরবর্তী সময়ে আমরা এমন একটি সুন্দর রাষ্ট্রের স্বপ্ন দেখছি, যেখানে অপরাধ প্রবণতার অবসান ঘটবে। কয়েক দিন ধরে ডাকাতি, ছিনতাই, ধর্ষণের পরিমাণ বেড়ে গিয়েছে। ২৪-পরবর্তী এ সময়ে বাংলাদেশে ধর্ষণের, ছিনতাইসহ সব অরাজকতার কোনো ঠাই হবে না। ৭২ ঘণ্টার মধ্যে অপরাধীদের শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে। না হলে কঠোর কর্মসূচির দিকে আমরা ধাবিত হব।’

জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসা…
  • ০৫ নভেম্বর ২০২৬
এমআইএসটির ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
  • ০৫ নভেম্বর ২০২৬
অধ্যক্ষের পদত্যাগের দাবিতে হোম ইকোনমিক্স কলেজে শিক্ষার্থীদে…
  • ০৫ নভেম্বর ২০২৬
ডেনমার্কের রোসকিল্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ বিনামূল্যে স্না…
  • ০৫ নভেম্বর ২০২৬
তারেক রহমানকে নিয়ে বক্তব্য, নাহিদ ইসলামকে আইনি নোটিশ
  • ০৫ নভেম্বর ২০২৬
জ্বালানি তেলের দাম দুই মাসের মধ্যে সর্বনিম্ন
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950