ট্রেনে কাটা পড়ে তেজগাঁও কলেজ শিক্ষার্থীর মৃত্যু

৩০ নভেম্বর ২০২৪, ০৭:১৮ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:১১ PM
জিএম রিংকু

জিএম রিংকু © সংগৃহীত

ফেনীতে ট্রেনে কাটা পড়ে জিএম রিংকু (২১) নামে তেজগাঁও কলেজের এক শিক্ষার্থী মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় শহরের আবুবক্কর সড়কের রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত রিংকু ফেনী পৌরসভার বিরিঞ্চি এলাকার গাজী আবদুল খালেকের ছেলে। তিনি ঢাকার তেজগাঁও কলেজের শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সন্ধ্যায় শহরের আবুবক্কর সড়ক এলাকায় রিংকু রেল লাইনের পাশ দিয়ে হাঁটছিলেন। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি ট্রেনের ধাক্কায় কাটা পড়ে তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে পরিবারকে খবর দেন।

নিহতের এক প্রতিবেশী বলেন, রিংকুর এমন মৃত্যু মেনে নিতে পারছি না। স্বভাবগতভাবে সে অত্যন্ত নম্র-ভদ্র ছেলে।

ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুনুজ্জামান রুমেল বলেন, ঢাকাগামী একটি ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

ট্যাগ: ফেনী
শিক্ষাছুটির পর বিদেশ থেকে না ফেরায় চাকরি গেল গোপালগঞ্জ বিশ্…
  • ২৮ জুন ২০২৬
পিএইচডি স্কলারশিপে অনিয়ম, গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের বিএনপিপ…
  • ২৮ জুন ২০২৬
প্রাথমিকের শিক্ষকদের বেতন ৯ম গ্রেডে আনার কাজ চলছে: সংসদে বব…
  • ২৮ জুন ২০২৬
শেবাচিম ডেন্টাল শিক্ষার্থীদের পাশে বাংলাদেশ ডেন্টাল সোসাইটি
  • ২৮ জুন ২০২৬
জাপান সরকারের মেক্সট স্কলারশিপ পেলেন মাভাবিপ্রবির আল মাহিন
  • ২৮ জুন ২০২৬
প্রজেক্ট কোঅর্ডিনেটর নিয়োগ দেবে আইন ও সালিশ কেন্দ্র, আবেদন …
  • ২৮ জুন ২০২৬