পদ্মায় গোসলে নেমে নিখোঁজ মেরিনের শিক্ষার্থী

৩১ জানুয়ারি ২০২৬, ০৮:৪৮ PM
নিখোঁজ শিক্ষার্থীর খোঁজে অভিযান চালাচ্ছে ডুবুরি দল

নিখোঁজ শিক্ষার্থীর খোঁজে অভিযান চালাচ্ছে ডুবুরি দল © সংগৃহীত

মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর পিলারের কাছে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন সামরিক প্রযুক্তি ইনস্টিটিউটের (এমআইএসটি) মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র নাইম।

আজ শনিবার (৩১ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে তিনি নদীতে নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার সময় তার পরনে একটি সাদা গেঞ্জি ছিল।
​
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, বিকালে এমআইএসটির ১৮ জন শিক্ষার্থী ট্রলার নিয়ে পদ্মা নদীতে ঘুরতে বের হন। এসময় সেতুর ৪নং পিলারের কাছে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন ওই শিক্ষার্থী।

খবর পাওয়ার পর পরই ফায়ার সার্ভিসের একটি বিশেষ ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। তীব্র স্রোত সত্ত্বেও ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ নাইমের কোনো সন্ধান পাওয়া যায়নি। তার বাড়ি নাটোর জেলায়।

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬