ব্র্যাক ইউনিভার্সিটিতে স্প্রিং সেমিস্টারের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

৩১ জানুয়ারি ২০২৬, ১০:৪০ AM
নতুন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান

নতুন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান © সৌজন্যে প্রাপ্ত

ব্র্যাক ইউনিভার্সিটিতে স্প্রিং ২০২৬ সেমিস্টারে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মেরুল বাড্ডা ক্যাম্পাসে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের বরণ করে নেন ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার। ওরিয়েন্টেশন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইওহান বুসে।

ওরিয়েন্টেশনে ‘ইয়ুথ অপরচুনিটিজ ইন দ্য এজ অফ এআই: বোল্ড ফিউচারস আর বর্ন অ্যাট দ্য এজ অফ ডিজিটাল চেঞ্জ’ শিরোনামে বক্তব্য দেন ইওহান বুসে। তিনি বলেন, ‘এআই এর এই সময়টাকে অনেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ বলে। আমি এটাকে অগমেন্টেড ইন্টেলিজেন্স বলি। এআই আমাদের সবার জন্য দারুণ সুযোগ নিয়ে এসেছে।’

তিনি আরও বলেন, ‘এআই এখন প্রায় সব ক্ষেত্রেই ব্যবহার হচ্ছে। এটি কাজের গতি বাড়িয়েছে। এটি অনেকটা নতুন বিদ্যুতের মতো। যারা এটি ব্যবহার করতে শিখেছে, ভবিষ্যৎ তাদের হাতে। আগামী দিনগুলোতে চাকরির প্রায় ৮০ ভাগ ক্ষেত্রেই এআই ব্যবহার হবে।’

ইওহান বুসে শিক্ষার্থীদের এআইয়ের সুযোগ কাজে লাগাতে বলেন। তিনি বলেন, ‘এআই সৃজনশীলতা ও কল্পনাশক্তির বিকল্প হতে পারবে না। তাই এআই সতর্কতা ও নৈতিকতার সঙ্গে ব্যবহার করতে হবে। আপনাকেই এআই নিয়ন্ত্রণ করতে হবে, এআই যেন আপনাকে নিয়ন্ত্রণ না করতে পারে।’

শিক্ষার্থীদের উদ্দেশ্যে ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার বলেন, শিক্ষার্থীদের লক্ষ্য হওয়া উচিত ইতিবাচক পরিবর্তন আনা। এই পরিবর্তন আনতে হলে তাদের কিছু করে দেখাতে হবে। এমন কিছু, যা অন্যদের থেকে আলাদা হবে। যা বিশ্ববাসীর সামনে তাদের পরিচয় তুলে ধরবে। আর যা পৃথিবীকে বসবাসের জন্য আরও ভালো জায়গা করে তুলবে।

প্রফেসর আনোয়ার আরও বলেন, শিক্ষার্থীদের উচিত আশপাশের মানুষদের অনুপ্রাণিত করা। কারণ এতে সম্পর্ক মজবুত হয়। আর এগিয়ে যাওয়ার পথ তৈরি হয়। তিনি ভিন্নতার মাঝেও শেখার মানসিকতা রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, আমাদের স্নাতকদের ৪০ শতাংশেরও বেশি কিছু করছেন না। তবে এটি বাংলাদেশের সামগ্রিক চিত্র নয়। তিনি আরও বলেন, যারা দেশ ছেড়ে বিদেশে কাজ করতে যাচ্ছেন, তাদের অনেকেই নিজেদের যোগ্যতা ও দক্ষতার পূর্ণ ব্যবহার করতে পারছেন না। তারা নিজেদের যোগ্যতার তুলনায় কম মানের কাজ করছেন। তাই তিনি শিক্ষার্থীদের আরও জ্ঞান ও প্রয়োজনীয় দক্ষতা অর্জনের পরামর্শ দেন।

ওরিয়েন্টেশন অনুষ্ঠানে অডিও–ভিজ্যুয়ালের মাধ্যমে ব্র্যাক ইউনিভার্সিটির ইতিহাস এবং প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের শিক্ষাদর্শন সম্পর্কে শিক্ষার্থীদের জানানো হয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সুযোগ-সুবিধা, রেসিডেন্সিয়াল সেমিস্টার, ক্লাবের কার্যক্রমসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। এর মাধ্যমে মানসম্মত শিক্ষার প্রতি ব্র্যাক ইউনিভার্সিটির অঙ্গীকার তুলে ধরা হয়।

অনুষ্ঠানে তিনজন শিক্ষার্থীকে তাদের উদ্ভাবন ও বিশেষ অর্জনের জন্য সম্মাননা দেওয়া হয়। তারা হলেন কম্পিউটার সায়েন্স বিভাগের ফিরোজা মেহজাবিন, স্কুল অফ ল এর তাসমিয়া মাহমুদ পারিশা এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের লামিয়া আহমেদ খান। ফিরোজা মেহজাবিন তার তৈরি এআইভিত্তিক বাংলা সাইন ল্যাঙ্গুয়েজ অ্যাপ ‘ইশারা’র জন্য গ্রামীণফোন ফিউচারমেকার্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন। 

তাসমিয়া মাহমুদ পারিশা ভারতে একটি আন্তর্জাতিক মুট কোর্ট প্রতিযোগিতায় দলকে নেতৃত্ব দিয়ে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত নিয়ে যান এবং পঞ্চম স্থান অর্জন করেন। লামিয়া আহমেদ খান নেপালে একটি তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জেতেন। ওই প্রতিযোগিতায় তার তিন সদস্যের দল রৌপ্য পদক পদক জেতে।

ওরিয়েন্টেশনে আরও বক্তব্য দেন রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড, স্কুল অব জেনারেল এডুকেশনের ডিন প্রফেসর সামিয়া হক এবং প্রক্টর ড. রুবানা আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্টুডেন্ট লাইফের জয়েন্ট ডিরেক্টর তাহসিনা রহমান।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ‘মনন’ ক্লাবের শিক্ষার্থীরা শিক্ষার্থীরা নৃত্য পরিবেশন করেন। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ওরিয়েন্টেশন অনুষ্ঠান শেষ হয়।

মিয়ানমারে পাচারকালে ৩০০ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ১
  • ০৭ নভেম্বর ২০২৬
সারারাত এপাশ-ওপাশ? গভীর রাতে আরামদায়ক ঘুমের জন্য মেনে চলুন …
  • ০৭ নভেম্বর ২০২৬
চবিতে ছাত্রদল নেতা মুছাকে স্মরণ, হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার…
  • ০৭ নভেম্বর ২০২৬
গভীর রাতে গুনাহ মাফ ও আল্লাহর নৈকট্য লাভের বিশেষ আমল 
  • ০৭ নভেম্বর ২০২৬
আন্দোলনকে কোনো রাজনৈতিক ফায়দা হাসিলের হাতিয়ার হতে দেওয়া হবে…
  • ০৭ নভেম্বর ২০২৬
দুই মোটরসাইকেলের সংঘর্ষে জামায়াতকর্মী নিহত
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950