খুবিতে দুদিনব্যাপী জুলাই বিপ্লবের আলোকচিত্র প্রদর্শনী

২৯ নভেম্বর ২০২৪, ০৭:২১ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:১১ PM
প্রদর্শনী ঘুরে দেখছেন উপ-উপাচার্য ড. মো. হারুনর রশীদ খান

প্রদর্শনী ঘুরে দেখছেন উপ-উপাচার্য ড. মো. হারুনর রশীদ খান © সংগৃহীত

খুলনা বিশ্ববিদ্যালয়ে ফটোগ্রাফিক সোসাইটির উদ্যোগে দুদিনব্যাপী জুলাই বিপ্লবের আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। আজ শুক্রবার (২৯ নভেম্বর) এ প্রদর্শনী শুরু হয়।

সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অদম্য বাংলা চত্বরে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এ প্রদর্শনীর উদ্বোধন করেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান।

উদ্বোধনের পর অতিথিবৃন্দ প্রদর্শনীতে স্থান পাওয়া জুলাই বিপ্লবের আলোকচিত্রগুলো ঘুরে দেখেন এবং আগামীতে আরও বড় পরিসরে এ ধরনের প্রদর্শনী আয়োজনের আহ্বান জানান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী। ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি সুমন রায় ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মেহরাজসহ সোসাইটির সদস্য এবং আমন্ত্রিত অতিথিবৃন্দও উপস্থিত ছিলেন। 

এ প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে জুলাই অভ্যুত্থানে কৃষক, শ্রমিক, রিকশাওয়ালা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, শিশু, প্রৌঢ় সকলের অংশগ্রহণের স্থিরচিত্র। আন্দোলন চলাকালীন বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্তের চিত্র প্রদর্শিত হয়েছে যার মনে করিয়ে দেয় জুলাই বিপ্লবের গুরুত্বপূর্ণ সময়কে।

নির্বাচনে হারের পর চাপে ট্রাম্প-নেতানিয়াহুর সম্পর্ক!
  • ০৫ নভেম্বর ২০২৬
পুলিশের অভিযানে মিরপুর থেকে ২০ ককটেলসহ নাশকতার সরঞ্জাম উদ্ধ…
  • ০৫ নভেম্বর ২০২৬
কৃত্রিম স্ফীতির অবসান নাকি অশনিসংকেত?
  • ০৫ নভেম্বর ২০২৬
মেধাবৃত্তি ও ভিসি অ্যাওয়ার্ড দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সি…
  • ০৫ নভেম্বর ২০২৬
নাহিদ ইসলামকে চুপ থাকার অনুরোধ ছাত্রদল সভাপতির
  • ০৫ নভেম্বর ২০২৬
এক ব্রেইনেই পুরো প্রতিষ্ঠান পরিচালনার প্রযুক্তি আনল ‘বিটোপি…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950