নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

১১ জানুয়ারি ২০২৬, ০৭:২৫ PM
ড. ইউনূস

ড. ইউনূস © সংগৃহীত

ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের পর মার্চের তৃতীয় সপ্তাহে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। জাপানের বিখ্যাত সাসাকাওয়া পিস ফাউন্ডেশন-এর আমন্ত্রণে এই সফরটি হবে।

রবিবার (১১ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার।

উপপ্রেস সচিব জানান, আজ সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের স্ত্রী আকি আবে। বৈঠকে প্রধান উপদেষ্টার নির্বাচনপরবর্তী কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

ড. মুহাম্মদ ইউনূস জানান, তিনটি বিশেষ ক্ষেত্রে গুরুত্ব দিয়ে কাজ করবেন। তার মধ্যে রয়েছে ডিজিটাল হেলথ কেয়ার—যার মাধ্যমে দেশের নারী ও ঝুঁকিপূর্ণ গোষ্ঠীর সহায়তা বাড়ানো হবে, পাশাপাশি প্রবাসীরা ডিজিটাল সিস্টেমের মাধ্যমে তাদের পরিবারের খোঁজখবর রাখতে পারবেন। এছাড়া তরুণ উদ্যোক্তা তৈরির উদ্যোগ এবং ‘তিন শূন্য’ লক্ষ্য বাস্তবায়নেও তিনি মনোনিবেশ করবেন।

উপপ্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা জাপান সফরে সাসাকাওয়া ফাউন্ডেশনের আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেবেন। ফাউন্ডেশনটি সমুদ্রসম্পদসহ বিভিন্ন ক্ষেত্রে গবেষণায় খ্যাতি অর্জন করেছে। সফরে তিনি দুই দেশের মধ্যে সমুদ্রসম্পদ ও ব্লু-ইকোনমি বিষয়ে সমন্বয় বাড়ানোর আলোচনা করবেন।

ফুটবল খেলায় অতিথি না করায় ১৪৪ ধারার ‘মাইকিং’, ছাত্রদল নেতাক…
  • ২৪ আগস্ট ২০২৬
দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ২৪ আগস্ট ২০২৬
চাঁদপুর জেনারেল হাসপাতাল হবে ৫০০ শয্যার, ১৫ তলা ভবন নির্মাণ…
  • ২৪ আগস্ট ২০২৬
নবীনদের স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের মিছিল
  • ২৪ আগস্ট ২০২৬
ঢাবির ফজলুল হক হলের ভিপি, সমাজসেবা সম্পাদক ও ভুক্তভোগী শিক্…
  • ২৩ আগস্ট ২০২৬
সাত কলেজের শিক্ষার্থীদের সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্থানান্ত…
  • ২৩ আগস্ট ২০২৬