জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

জেলা প্রশাসনের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, সপ্তাহ পর প্রত্যাহার ডিসি

১৫ নভেম্বর ২০২৬, ০৮:০৫ PM
ডিসি লুৎফুন নাহার

ডিসি লুৎফুন নাহার © টিডিসি সম্পাদিত

চুয়াডাঙ্গার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহারকে প্রত্যাহার করেছে সরকার। তার স্থলাভিষিক্ত হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আলমগীর কবীর। গত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সরকারি অনুষ্ঠান এবং জেলা প্রশাসকের বক্তব্য ঘিরে সৃষ্ট বিতর্কের আট দিনের মাথায় এ বদলির আদেশ এলো। ওই ঘটনা নিয়ে দ্য ডেইলি ক্যাম্পাসেও পৃথক দুটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।

আজ রবিবার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়।

আরও পড়ুন: জিয়াউর রহমানের ছবি না থাকায় ক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা, প্রশাসনের অনুষ্ঠান বর্জন

প্রজ্ঞাপন অনুযায়ী, বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৬৭৯৫ পরিচিতি নম্বরধারী কর্মকর্তা মো. আলমগীর কবীরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব পদ থেকে চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে, লুৎফুন নাহারকে (পরিচিতি নম্বর-১৬১০৮) চুয়াডাঙ্গার জেলা প্রশাসকের দায়িত্ব থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব (সংযুক্ত) করা হয়েছে।

চুয়াডাঙ্গায় দায়িত্ব পালনকালে গত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠান ঘিরে বিতর্কের সূত্রপাত হয়। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকায় ক্ষোভ প্রকাশ করেন বিএনপির নেতাকর্মীরা। একপর্যায়ে তারা অনুষ্ঠান বর্জন করেন। 

এ ঘটনা নিয়ে দ্য ডেইলি ক্যাম্পাসে ‘জিয়াউর রহমানের ছবি না থাকায় ক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা, প্রশাসনের অনুষ্ঠান বর্জন’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।

আরও পড়ুন: জেলা প্রশাসকের বিপ্লব ও সংহতি দিবসের বক্তব্য ঘিরে বিতর্ক

একই দিন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা প্রশাসক লুৎফুন নাহারের দেওয়া একটি বক্তব্য নিয়েও বিতর্ক তৈরি হয়। বক্তব্যের বিভিন্ন অংশ নিয়ে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হলে এ বিষয়ে দ্য ডেইলি ক্যাম্পাসে ‘জেলা প্রশাসকের বিপ্লব ও সংহতি দিবসের বক্তব্য ঘিরে বিতর্ক’ শিরোনামে আরেকটি প্রতিবেদন প্রকাশিত হয়।

এরপর ওই ঘটনাগুলো নিয়ে আলোচনা চলার মধ্যেই আট দিনের মাথায় জেলা প্রশাসককে প্রত্যাহারের আদেশ আসে। তবে তার প্রত্যাহারের সঙ্গে ৭ নভেম্বরের অনুষ্ঠান ও বক্তব্য ঘিরে সৃষ্ট বিতর্কের কোনো আনুষ্ঠানিক যোগসূত্র প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।

এদিকে একই প্রজ্ঞাপনে আরও দুটি জেলায় জেলা প্রশাসক পদে পরিবর্তন আনা হয়েছে। হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি.এম. সরফরাজকে গোপালগঞ্জের জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে। আর মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব জাকির হোসেনকে হবিগঞ্জের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থ…
  • ১৫ নভেম্বর ২০২৬
জেলা প্রশাসনের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, সপ্তাহ পর প্…
  • ১৫ নভেম্বর ২০২৬
কারিগরি শিক্ষকদের নভেম্বরের এমপিও বিল সাবমিটের নির্দেশ
  • ১৫ নভেম্বর ২০২৬
কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনে জিপিএ যোগ্যতা ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্র…
  • ১৫ নভেম্বর ২০২৬
মেডিকেলের ভর্তি আবেদনে জিপিএ যোগ্যতা কমছে
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950